North Burdwan : পূর্ব বর্ধমানের কালনায় পুরনো বাসস্ট্যাণ্ডে ভয়াবহ আগুন। আগুন লাগে রাত দুটো নাগাদ। 

SHARE:

কালনায় আগুন। ভষ্মিভূত দোকান

সাশ্রয় নিউজ : কালনায় গতকাল মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। ঘটনায় স্থানীয় মানুষজনের পাশাপাশি পুলিশ ও দমকল এসে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করে বলে জানা যাচ্ছে।
পাঁচটি দোকানে আগুন লাগে বলে জানা গিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, কীভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। নিজেদের রুজিরুটির একমাত্র আশ্রয় ছিল দোকানগুলি, জানান ক্ষতিগ্রস্ত দোকানদাররা। দোকান ভস্মিত হওয়ার এই মর্মান্তিক ঘটনায় একদম দিশেহারা ওই ব্যবসায়ীরা। তাঁদের কথায়, চোখের সামনে নিজেদের আর্থিক জোগানের একমাত্র জায়গাটা পুড়ে যেতে দেখার মতো দুর্ভাগ্য যেন আর কারও না হয়!
আজকে ক্ষতিগ্রস্ত দোকানদারদের পাশে গিয়ে দাঁড়িয়েছেন কাঞ্জারভেন্সী দপ্তরের সভাপতি অনিল বসু। তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানদারদের হাতে পঁচিশ হাজার টাকা করে আর্থিক সাহায্য তুলে দেন। তাঁর সঙ্গে ছিলেন এলাকার বিশিষ্টজন ও সাধারণ মানুষরা।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন