স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-এর সঙ্গে বৈঠক কুস্তীগিরদের
সাশ্রয় নিউজ ★ নতুন দিল্লি : স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-এর সঙ্গে বৈঠক করেন কুস্তীগিররা। অমিত শাহ-এর বাসভবনে শনিবার বৈঠকে অংশ নেন সাক্ষী মালিক, বজরং পুনিয়া সহ চারজনের প্রতিনিধি দল। সূত্রের খবর, ওইদিন রাত ১১ টা থেকে বৈঠক শুরু হয়। কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী অনুরাগ ঠাকুর কুস্তীগিরদের আস্বস্ত করেছিলেন, “সব অভিযোগের তদন্ত স্বচ্ছতার সঙ্গে হবে।” ওইদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী বজরং, সাক্ষীদের বলেন, ‘আইন আইনের পথে চলবে।’’ অমিত শহ-এর মন্তব্যকে কটাক্ষ করেন বর্ষীয়ান কংগ্রেস নেতা কপিল সিব্বল। কপিল জানান, ‘‘অমিত শাহ কুস্তিগিরদের সঙ্গে দেখা করেছেন। কুস্তিগিরেরা সমস্যা সমাধানের আশায় রয়েছেন। আমার অনুমান, কোনও গ্রেফতার হবে না। দুর্বল একটা চার্জশিট দেওয়া হবে। ব্রিজভূষণ জামিন পেয়ে যাবেন। তার পর তাঁরা বলবেন, বিষয়টি এখন বিচারাধীন।’’ উল্লেখ্য যে, কুস্তীগিরদের অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে দিল্লি পুলিশ। কিন্তু তদন্তের ধীর গতিতে একেবারেই নিরাশ প্রতিবাদীরা। স্বচ্ছা তদন্ত ও সর্বভারতীয় কুস্তী ফেডারেশনের সভাপতি ব্রীজভূষণের শাস্তি ও অপসারণের দাবিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন তাঁরা। অন্যদিকে প্রশাসন ব্রীজভূষণের বিরুদ্ধে কোনও পদক্ষেপ না নেওয়ায় হরিদ্বারে গিয়েছিলেন প্রতিবাদী কুস্তীগিররা। সেখানে গঙ্গায় তাঁদের পদক বিসর্জন থেকে বিরত করেন রাকেশ টিকায়েত। ভারতীয় কিষাণ ইউনিয়নের জাতীয় মুখপাত্র তাঁদের পদক বিসর্জন থেকে বিরত করলেও কুস্তীগিররা তাঁদের আন্দোলন আরও জোরদার করে চলেছেন। ইতিমধ্যেই তাঁদের পাশে দাঁড়িয়েছেন ভারতীয় বিশ্বকাপ জয়ী ১৯৮৩-এর ক্রিকেট দলের সদস্য কপিল দেব, সুনীল গাওস্কার সহ আরও অনেক প্রাক্তন ক্রীড়া ব্যক্তিত্ব। কৃষক নেতা রাকেশ টিকায়েত কেন্দ্রীয় সরকারকে চলতি মাসের ৯ জুন পর্যন্ত সময় দিয়েছেন, তার ভেতর সর্বভারতীয় কুস্তী ফেডারেশনের সভাপতি ব্রীজভূষণকে গ্রেফতার না করলে তাঁরা জোরদার আন্দোলনে শামিল হবেন বলে উল্লেখ।
-প্রতীকী ছবি



