সায়নী ঘোষকে ইডি-এর তলব
সাশ্রয় নিউজ ★কলকাতা : তৃণমূল যুব সভাপতি সায়নী ঘোষকে তলব এনফোর্সমেন্ট ডিরেক্টরেট-এর। আগামী শুক্রবার তাঁকে সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে হাজিরা দিতে বলা হয় বলে সূত্রের খবর। সূত্র মারফৎ এও জানা যায়, প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি, সম্পত্তি কেনাবেচা ও আর্থিক লেনদেন বিষয়ে সায়নীকে জিজ্ঞাবাদ করতে পারে ইডি।
-ফাইল চিত্র




