West Bengal News : সাতগাছিয়ায় কুঁড়ির মেলা

SHARE:

সাশ্রয়ে নিউজ ★ কালনা, পূর্ব বর্ধমান : পশ্চিমবঙ্গ নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির শিশু কিশোর কুঁড়ির উৎসব মেলা অনুষ্ঠিত হল কালনায়। কালনার সাতগাছিয়া উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। প্রথমেই সংগঠনের পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে  অনুষ্ঠানের উদ্বোধন হয়। উদ্বোধন করেন অমিতাভ হালদার এবং আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বর্ধমান জেলার সম্পাদক নীরব খা। এছাড়া অন্যান্য ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। কুঁড়ির মেলায় সাতগাছিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিহাররঞ্জন সাহা মূল্যবান বক্তব্য পেশ করেন। মেলার বিষয় ছিল আবৃত্তি, অঙ্কন, নৃত্য। শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রায় দেড়শজন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। -সংগৃহীত ছবি 

আরও খবর : Sasraya News, Literature Special Issue।। 17, 2024 : সাশ্রয় নিউজ, সাহিত্য স্পেশাল।। মার্চ ১৭, ২০২৪ সংখ্যা

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন