West Bengal News : লাইন চ্যুত বাগনান-হাওড়া লোকালের বগি

SHARE:

লাইন চ্যুত বাগনান-হাওড়া লোকালের বগি

সাশ্রয় নিউজ ★ হাওড়া : বুধবার বাগনান হাওড়া লোকালের বগি লাইন চ্যুত হওয়ায় উত্তেজনা ছড়ায়। টিকিয়াপাড়া স্টেশনের কাছে লাইন থেকে বগি ছিটকে যায় বলে উল্লেখ। ট্রেনটি বাগনান থেকে হাওড়া স্টেশনে ঢুকছিল। বুধবার কাজের দিন অফিস টাইমে ওই সময় যাত্রীদের ভিড় ছিল। ঘটনার আকস্মিকতায় যাত্রীদের ভেতর ভোগান্তি দেখা যায় বলে উল্লেখ। প্রসঙ্গত উল্লেখ্য যে, ট্রেনের গতি কম থাকায় বড়সড় দুর্ঘটনা থেকে ট্রেনটি রক্ষা পায় বলে হাওড়া স্টেশন সূত্রে খবর।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন