জাতীয় শিক্ষানীতিকে মান্যতা রাজ্যের
সাশ্রয় নিউজ ★ কলকাতা : জাতীয় শিক্ষানীতিকে মান্যতা দিল রাজ্য। চলতি বছর যাঁরা উচ্চ মাধ্যমিক পাশ করল তাঁদের দিয়েই শুরু হচ্ছে চার বছরের স্নাতক কোর্স। বিশেষজ্ঞ কমিটির সুপারিশ মতনই এই সিদ্ধান্ত বলে জানান রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তাঁর কথায়, শিক্ষাবর্ষ থেকেই শুরু হবে চার বছরের পঠন-পাঠন। রাজ্যের শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘আমরা স্নাতকস্তরে চার বছরের পঠন-পাঠন শুরু করতে চলেছি। স্নাতকস্তরে যে সাত লক্ষ ছাত্র-ছাত্রী ভর্তি হতে চলেছে, তাঁদের কথা ভেবেই এই সিদ্ধান্ত। এতে ছাত্র-ছাত্রীদের সর্বভারতীয় স্তরে গ্রহণ যোগ্যতা বাড়বে। বাইরে পড়তে যাওয়ার প্রবণতা কমবে।’ উল্লেখ্য যে, জাতীয় শিক্ষানীতির বিরোধিতা করেছিল রাজ্যের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস সরকার। তবে সেই সিদ্ধান্তকেই মান্যতা দিল রাজ্য।
-প্রতীকী চিত্র




