কোল্ডফিল এক্সপ্রেসের হঠাৎ প্যান্টোগ্রাফ ভাঙায় দাঁড়িয়ে থাকল ট্রেন
সাশ্রয় নিউজ ★ হাওড়া : বালেশ্বরে ট্রেন দুর্ঘটনার ঘা এখনও দগদগে। আজ হঠাৎ আপ কোল্ডফিল এক্সপ্রেসে আতঙ্কের পরিবেশ তৈরি হয় বলে সূত্রের খবর। রেল সূত্রে খবর, আচমকা কোল্ডফিল এক্সপ্রেসের প্যান্টোগ্রাফ ভেঙে যায়। যাত্রীদের ভেতর আতঙ্ক তৈরি হয় মুহূর্তে। তারপর দাবদাহ। তীব্র গরম। অস্বস্তিতে পড়েন যাত্রীরা। সালকিয়া-বামুনগাছি ব্রীজের কাছে একঘন্টারও বেশি ট্রেনটি দাঁড়িয়ে থাকে। প্যান্টোগ্রাফ সারাই হলে গন্তব্যের দিকে এগিয়ে যায় ট্রেনটি।



