Weather Update : রাজ্যে বৃষ্টির পূর্বাভাস, জারি হলুদ সতর্কতা

SHARE:

সাশ্রয় নিউজ ★ কলকাতা : রাজ্যে আবহাওয়ার পরিবর্তন। সকাল থেকেই রাজ্যের একাধিক জায়গায় বৃষ্টি হয়। আলিপুর হাওয়া অফিস জানায়, বৃহস্পতিবার থেকে আবহাওয়ার বদল হবে। রোদের জায়গা দখল নেবে বৃষ্টি। বইতে পারে ঘন্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া। তাপমাত্রাএ স্বাভাবিকের থেকে তুলনায় বেশি থাকবে। বাতাসে জলীয়বাষ্পের পরিমান বেশি থাকায় আদ্রতার জন্য অস্বস্তি থাকতে পারে। মুর্শিদাবাদ, নদীয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে জোড়ো হাওয়া, বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া দফতর জারি করেছে হলুদ সতর্কবার্তা। উত্তরবঙ্গেও বজ্র-বিদ্যুৎ সহ হাল্কা বৃষ্টির পূর্বাভাস। শুক্রবার হালকা বৃষ্টি হতে পারে। কলকাতা, উত্তর ২৪ পরগণা, দুই মেদিনীপুর বৃষ্টির সম্ভাবনা।  -প্রতীকী ছবি

আরও খবর : Satyapal Malik : প্রাক্তন রাজ্যপালের বাড়িতে সিবিআই হানা

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন