Vijay Deverakonda Rashmika Mandanna Engagement | অবশেষে প্রেমে সিলমোহর? বাগ্‌দান জল্পনায় উত্তাল বিজয় দেবরকোন্ডা ও রশ্মিকা মন্দানার ভক্তকুল

SHARE:

সৌমি নন্দ, সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : দক্ষিণী চলচ্চিত্র দুনিয়ায় এখন সবচেয়ে আলোচিত নাম বিজয় দেবরাকোন্ডা (Vijay Deverakonda) ও রশ্মিকা মন্দানা (Rashmika Mandanna)। দীর্ঘদিন ধরে তাঁদের প্রেম নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছিল, তবে দু’জনের কেউই প্রকাশ্যে তা স্বীকার করেননি।

বিজয় দেবরাকোন্ডা ও রশ্মিকা মন্দানা। ছবি : সংগৃহীত

একসঙ্গে ছুটি কাটাতে যাওয়া, একই লোকেশন থেকে আলাদা আলাদা ছবি পোস্ট করা কিংবা অনুষ্ঠানে উপস্থিত থাকা, সবই ভক্তদের মনে সন্দেহ জাগিয়েছে। আর এবার সেই সন্দেহ যেন আরও প্রবল হলো। কারণ, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া নতুন ছবিতে দেখা যাচ্ছে রশ্মিকার অনামিকায় একটি হিরের আংটি। ফলে শুরু হয়েছে তুমুল আলোচনা, গোপনে কি বাগ্‌দান সেরেই ফেলেছেন তারকা-যুগল?

বিজয় দেবরাকোন্ডা ও রশ্মিকা মন্দানা। ছবি : সংগৃহীত
বিজয় দেবরাকোন্ডা ও রশ্মিকা মন্দানা। ছবি : সংগৃহীত

রশ্মিকার ভাইরাল ছবিগুলোতে তিনি পরেছিলেন সাদা শার্ট ও নীল ডেনিম, চোখে সানগ্লাস, আর চুল বাঁধা খোঁপায়। স্বাভাবিক সাজেই তাঁকে স্নিগ্ধ দেখাচ্ছিল। তবে ভক্তদের নজর সবার আগে পড়েছে তাঁর আঙুলে চকচকে আংটির দিকে। নেটিজেনদের ধারণা, এই আংটি বাগ্‌দানেরই প্রতীক। বহুজনের দাবি, এটি শুধু ফ্যাশনই নয়, তা বিজয় দেবরকোন্ডার উপহার দেওয়া আংটি। শুধু তাই নয়, নেটাগরিকদের চোখ এড়িয়ে যায়নি ছবির ব্যাকগ্রাউন্ডও। বিজয়ের বাসভবনের অন্দরসজ্জা ভক্তদের কাছে বেশ পরিচিত। তাঁর শেয়ার করা ছবিগুলোতেও প্রায়ই একই জায়গা দেখা যায়। রশ্মিকার ভাইরাল ছবিও সেই একই ঘরে তোলা বলে অনেকে নিশ্চিত। স্বাভাবিক ভাবেই, তাঁদের সম্পর্ক নিয়ে আগের সব জল্পনা নতুন মাত্রা পেল।

বিজয় ও রশ্মিকা। ছবি : সংগৃহীত

উল্লেখ্য, চলতি বছরের জুন মাসেই তাঁদের বিয়ে নিয়ে জোর গুঞ্জন উঠেছিল। সেসময় রশ্মিকা নিজের ইনস্টাগ্রামে কয়েকটি ছবি পোস্ট করেছিলেন। ছবিগুলোতে তাঁর পরনে ছিল কাঁচা হলুদ ও গোলাপি শাড়ি, সঙ্গে সাবেকি সাজ।

বিজয় দেবরাকোন্ডা ও রশ্মিকা মন্দানা। ছবি : সংগৃহীত

ক্যাপশনে তিনি লিখেছিলেন, “এই ছবিতে সবকিছুই আমার প্রিয়। শাড়ির রঙ, পরিবেশ, জায়গাটা, যিনি শাড়ি উপহার দিয়েছেন তিনি, আর যে ক্যামেরায় মুহূর্তগুলো বন্দি করেছে সেই ফটোগ্রাফারও। এই ছবির কোনও বিকল্প নেই।”

বিজয় দেবরাকোন্ডা ও রশ্মিকা মন্দানা। ছবি : সংগৃহীত

এই পোস্ট দেখেই অনেক ভক্ত অনুমান করেছিলেন যে, হয়ত এটি বিয়ের প্রস্তুতিরই ইঙ্গিত। আর এখন হিরের আংটির ছবি সেই ধারণাকে আরও জোরালো করছে।অন্যদিকে, বিজয় দেবরকোন্ডা আগেও একবার বলেছিলেন যে তিনি একটি সম্পর্কে রয়েছেন। তবে কার সঙ্গে তা খোলসা করেননি। তখন থেকেই ভক্তরা দুইয়ে দুইয়ে চার মেলাতে শুরু করেছিলেন। তাঁর মুখে নাম না আসলেও রশ্মিকার হাসি আর অভিব্যক্তিতেই ভক্তরা প্রেমের ইঙ্গিত খুঁজে পান।

বিজয় দেবরাকোন্ডা ও রশ্মিকা মন্দানা। ছবি : সংগৃহীত
বিজয় দেবরাকোন্ডা ও রশ্মিকা মন্দানা। ছবি : সংগৃহীত

বলি ইন্ডাস্ট্রি থেকে দক্ষিণী ইন্ডাস্ট্রি সবখানেই বিজয়-রশ্মিকার জুটি নিয়ে ভক্তদের উন্মাদনা তুঙ্গে। তাঁদের একসঙ্গে ছবি না দিলেও আলাদা আলাদা পোস্টই যথেষ্ট ভক্তদের উত্তেজনা বাড়ানোর জন্য। অনেকে বলছেন, গোপন বাগ্‌দান হলেও খুব শিগগিরই প্রকাশ্যে বিয়ের ঘোষণা আসবে। ভক্তরা যেমন উচ্ছ্বসিত, তেমনি বিভক্তও।

বিজয় দেবরাকোন্ডা ও রশ্মিকা মন্দানা। ছবি : সংগৃহীত

কেউ কেউ মনে করছেন তারকারা ব্যক্তিগত জীবন আড়ালে রাখতে চাইছেন, তাই তাঁরা প্রকাশ্যে কিছু বলছেন না। আবার অনেকে বলছেন, এ এক প্রচার কৌশল, যাতে তাঁদের নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দু বজায় থাকে। যাই হোক না কেন, সোশ্যাল মিডিয়ার উত্তাপ প্রমাণ করছে, তাঁদের প্রেম ও বাগ্‌দান সংক্রান্ত যে কোনও আপডেট ভক্তদের কাছে এখন সবচেয়ে প্রতীক্ষিত খবর।

বিজয় দেবরাকোন্ডা ও রশ্মিকা মন্দানা। ছবি : সংগৃহীত

চলচ্চিত্রপ্রেমীদের আশা, শিগগিরই পর্দার বাইরেও তাঁদের বাস্তব জীবনের ‘হ্যাপি এন্ডিং’ দেখা যাবে। দক্ষিণী ইন্ডাস্ট্রির এই জনপ্রিয় জুটি যদি সত্যিই বাগ্‌দান সারেন, তবে আগামী দিনে তাদের বিয়ে হবে বছরের সবচেয়ে বড় সেলিব্রিটি বিয়ের একটি, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।

সব ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Kingdom movie review, Vijay Deverakonda comeback film | কিংডম ঝড় তুলল বক্স অফিসে: স্পাই থ্রিলারের ছকে বিজয়ের দাপুটে প্রত্যাবর্তন

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন