Tripura jail escape | ত্রিপুরায় চাঞ্চল্য, ধর্মনগর জেল ভেঙে পালাল ৬ কুখ্যাত বন্দী

SHARE:

নিজস্ব প্রতিনিধি, সাশ্রয় নিউজ ★ ধর্মনগর : দুর্গাপুজোর মরসুমে নিরাপত্তার ফাঁক গলিয়ে ত্রিপুরার (Tripura) উত্তর জেলার ধর্মনগর (Dharmanagar) জেল থেকে পালিয়ে গেল ৬ কুখ্যাত অপরাধী। বুধবারের এই ঘটনাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে সমগ্র এলাকায়। জানা গিয়েছে, জেলের ভেতরে কর্তব্যরত রক্ষীকে বেধড়ক মারধর করে পালায় বন্দীরা। সোমবার সকালে বিষয়টি প্রকাশ্যে আসতেই প্রশাসন থেকে সাধারণ মানুষ, সর্বত্রই শুরু হয়েছে উত্তেজনা।

পুলিশ সূত্রে খবর, এরা সকলেই বিচারাধীন বন্দী। প্রত্যেকের বিরুদ্ধে রয়েছে একাধিক গুরুতর অপরাধের মামলা। জেল ভাঙার সঙ্গে সঙ্গে পুরো শহর ও মহকুমা জুড়ে শুরু হয়েছে টানটান উত্তেজনা। পুজোর ভিড়ের সময় এই ঘটনা সাধারণ মানুষের মনে আতঙ্ক আরও বাড়িয়ে দিয়েছে। ত্রিপুরা পুলিশ সূত্রে আরও খবর, “পলাতকদের দ্রুত গ্রেপ্তার করতে আমরা সবরকম ব্যবস্থা নিয়েছি।সর্বত্র সতর্কতা জারি করা হয়েছে।”

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ ভোরে বন্দীরা জেল থেকে পালায়। তার আগে তারা ডিউটিতে থাকা এক রক্ষীকে বেধড়ক মারধর করে। গুরুতর আহত অবস্থায় ওই রক্ষীকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় ইতিমধ্যেই চরম চাঞ্চল্য রাজ্য প্রশাসন মহলে। জনগনের প্রশ্ন উঠছে, পুজোর সময় যখন গোটা রাজ্য নিরাপত্তার চাদরে মোড়া থাকার কথা, তখন কীভাবে জেলের ভেতরে এমন বড়সড় নিরাপত্তা ফাঁক হল? ধর্মনগরের সাধারণ মানুষও আতঙ্কিত। পুলিশ অবশ্য আশ্বাস দিয়েছে যে দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করা হবে। জেল কর্তৃপক্ষ দাবি করেছে, “যে কোনও মূল্যেই পলাতকদের ধরা হবে।” এখন দেখার বিষয়, কত দ্রুত এই ছয় অপরাধীকে ফের আইনের আওতায় আনা যায়।

ছবি : প্রতীকী
আরও পড়ুন : A Symphony of Shakti: Celebrating Durga Puja in the Heart of Delhi

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন