TMC : রাজ্যপালের সঙ্গে দেখা করতে দার্জিলিং যাচ্ছেন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল

SHARE:

রাজ্যপালের সঙ্গে দেখা করতে দার্জিলিং যাচ্ছেন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল

সাশ্রয় নিউজ ★ কলকাতা : ১০০ দিনের টাকা আদায়ের দাবীতে রাজভবনের সামনে অবস্থান ক।রছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে অবস্থান করছেন তৃণমূলের নেতা কর্মীরা। এদিকে রাজ্যপালে রাজ ভবনে নেই। উত্তরবঙ্গের দুর্যোগ পরিস্থিতি দেখতে দার্জিলিংয়ে যান। সেখানে দুর্গতদের পাশে গিয়ে দাঁড়ান রাজ্যপাল বোস। সেখান থেকে দিল্লি যান। দিল্লি থেকে ফিরে ফের তিনি দার্জিলিংয়েই ফিরছেন। কেন্দ্রের কাছে রাজ্যের ১০০ দিনের টাকা পাওনা আদায়ের দাবীতে অবস্থানে অনড় তৃণমূল। অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর নির্দেশে দার্জিলিঙের উদ্দেশ্যে রওনা দেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সাংসদ মহুয়া মৈত্র ও রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার। এদিন মহুয়া মৈত্র বলেন, কলকাতায় এসে ভুক্তভোগী পরিবারের সঙ্গে দেখা করুন। পাহাড়ের প্রাকৃতিক বিপর্যয়ের মোকাবিলা প্রশাসন করছে, রাজ্যপাল দার্জিলিঙে কেন? ‘ অন্যদিকে বিমানবন্দরে দাঁড়িয়ে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘ রাজ্যপালকে সম্মান জানাতেই তাঁরা উত্তরবঙ্গে গিয়ে দেখা করছেন।’

-ফাইল চিত্র 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন