জয়ী নির্দলদের দলে নেবে না তৃণমূল, স্পষ্ট জানালেন শাওনি সিংহ রায়
সাশ্রয় নিউজ ★ বহরমপুর : মুর্শিদাবাদ জেলায় জয়ী কোনও নির্দল প্রার্থীকে দলে নেবে তৃণমূল। তা আরও একবার সাংবাদিক বৈঠকে স্পষ্ট করে বলে দেন তৃণমূল কংগ্রেসের জেলা সভানেত্রী শাওনি সিংহ রায়। শাওনি সিংহ সাংবাদিক বৈঠকে জানান, জেলা জুড়ে গ্রামপঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, ও জেলাপরিষদে বিপুল ভোটে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা। সার্বিকভাবেই মুর্শিদাবাদ জেলার উন্নয়ন আরও উন্নততর করাই দলের লক্ষ্য বলে জানান শাওনি। শাওনি আরও বলেন, এই নির্বাচনে আমরা যা ফলাফল পেয়েছি তাতে আমরা আনন্দিত। আমরা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর কাছে কৃতজ্ঞ।




