Theatre Festival : রঙ্গভূমির আন্তর্জাতিক থিয়েটার ফেস্টিভ্যাল

SHARE:

সাশ্রয় নিউজ ★ মুর্শিদাবাদ : বহরমপুর রঙ্গভূমি ‘রঙ্গ মৈত্রী’ নামে দু’দিনের থিয়েটার ফেস্টিভ্যাল (Theatre Festival) আয়োজন করেছে। এই মাসের ২২ ও ২৩ তারিখ সেই ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হবে বহরমপুর রবীন্দ্র সদনে। সংস্থার অন্যতম কর্ণধার রাজেন দাস জানান, এটা তাঁদের নতুন ভাবনা নয়। ২০১৭ সাল থেকেই তাঁরা পাঁচ দিনের থিয়েটার ফেস্টিভ্যাল করেন। কিন্তু এবার সেই ফর্ম্যাটটি ভেঙে নতুন ভাবনার অবতারণা। কেমন? নাট্য-ব্যক্তিত্ব রাজেন দাস-এর কথায়, চলতি বছর থেকেই ‘রঙ্গ মৈত্রী’-এর পক্ষ থেকে অন্তত ২-৩ টি থিয়েটার ফেস্টিভ্যাল করা হবে। যা একদিন, দু’দিন বা তিনদিন চলবে।

জানা যায় যে, এবার এই ফেস্টিভ্যালে আমন্ত্রিত দেশ, বাংলাদেশ। অনুস্বর নামে একটি নাট্যদল তাঁদের ‘রায়মঙ্গল’ নামে একটি নাটক মঞ্চস্থ করবে। এছাড়াও বহরমপুর রঙ্গভূমি-এর প্রযোজনা ‘জানালা’। এটি দারিও ফো-এর অ্যাক্সিডেন্টাল ডেথ অবলম্বনে নির্মিত। এই নাটকটি মঞ্চায়ন হবে ফেস্টিভ্যালের উদ্বোধনের দিন অর্থাৎ ২২ মার্চ।

রাজেন দাস আরও জানান, বাংলাদেশের অনুস্বর খুবই নাম করা একটি দল। যদিও তাঁদের বয়স খুব অল্প। তাঁদের প্রযোজনা খুবই উচ্চমানের। ‘রায়মঙ্গল’ নাটকটি সেখানকারই বিষয় নিয়ে তৈরি। এবং দারিও ফো-এর অ্যাক্সিডেন্টাল ডেথ অবলম্বনে আমাদের ‘জানালা ‘। আমরা সেটিকে রূপান্তর করে আমাদের দেশের পটভূমিতে তৈরি করেছি।

আরও খবর : Lok Sabha Election : লোকসভা নির্বাচনের নির্ঘন্ট প্রকাশ

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন