সাশ্রয় নিউজ ★ হায়দ্রাবাদ : গাড়ি থেকে নেমেই চড়াও ট্রাফিক পুলিশের ওপর। কী হয়েছিল? গতকাল সোশাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়। সেই ভিডিওতে দেখা যায়, তেলেগু সিনেমার (Telugu Actress) এক অভিনেত্রী। তাঁর নাম সৌম্য জানু (Sowmya Janu)। বিশেষ সূত্রে জানা যায় যে, ওই অভিনেত্রী ২৪ তারিখ ট্রাফিক লঙ্ঘন করে অন্য রাস্তায় প্রবেশ করেন। ট্রাফিক পুলিশ তাঁকে আটকানোর চেষ্টা করলে গাড়ি থেকে নেমে তিনি চড়াও হন ওই ট্রাফিক পুলিশের ওপর। তাঁর বিরুদ্ধে ওই ট্রাফিক পুলিশ, পোশাক ছিঁড়ে দেওয়ার অভিযোগ করেন। সূত্রের এ-ও খবর যে, স্থানীয় মানুষজন অভিনেত্রীকে আটকানোর চেষ্টা করেছিলেন। তাঁদের সঙ্গেও তিনি অভব্য আচরণ করেন। অভিযুক্ত অভিনেত্রীর বিরুদ্ধে আইপিসি ৩৫৩ ধারায় মামলা হয় বলে জানা যায়। -সংগৃহীত ছবি
আরও পড়ুন : Modi-Mamata Meeting : প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী বৈঠক


