আন্দোলনরত চাকরিপ্রার্থীদের চোখে জল
সাশ্রয় নিউজ : গান্ধী মূর্তির পাদদেশে আন্দোলনরত চাকরিপ্রার্থীরা। গতবার পুজোতেও এখানে ধর্ণায় ছিল ওঁরা, একবারও একই ছবি। পুজোর আগে নিয়োগপত্র হাতে চান তাঁরা। দীর্ঘদিন ধরে নিয়োগপত্র হাতে পাওয়ার দাবিতে আন্দোলনে অনড় তাঁরা।
তাঁদের দাবি, অন্যান্য পরীক্ষায় উত্তীর্ণরা নিয়োগপত্র হাতে পেলেও টেট পাশ করে আমরা কেন পাব না?
সারা শহর পুজোর রোশনাই ঝলমল করছে, তখন আন্দোলনরত চাকরিপ্রার্থীদের মনে এখনও অন্ধকার।
আরেকজন চাকরি প্রার্থীর, কাঁদতে কাঁদতে বললেন, আমাদের দুর্দশা দেখার কে আছে! ২০১৭ সালে টেট পাস করে আজও আমরা চাকরির নিয়োগ পত্র পেলাম না! অথচ বিভিন্ন মহল থেকে প্রতিশ্রুতির বন্যা বয়ে যাচ্ছে।
আজ সকালে টেট প্রার্থীরা কলকাতা শহরে মিছিল করে। শিয়ালদা চত্বরে মিছিলের ওপর বল প্রয়োগ করে মিছিল সরিয়ে দেয় পুলিশ। ধস্তাধস্তি হয় চাকরিপ্রার্থী ও পুলিশের সঙ্গে।
পুজোর আগে নিয়োগপত্র হাতে পাওয়ার দাবিতে, আজ বিকাশ ভবনে ৪ জনের একটি প্রতিনিধি দল গিয়েছেন। তাঁরা বৈঠক করছেন শিক্ষা কমিশনার ও প্রিন্সিপাল সেক্রেটারীর সঙ্গেও। প্রতিনিধি দল রাজভবনেও যাবেন।




