Teesta flash flood : উদ্বিগ্ন মমতা, পাহাড়ে যাচ্ছেন অরূপ

SHARE:

উদ্বিগ্ন মমতা, পাহাড়ে যাচ্ছেন অরূপ

সাশ্রয় নিউজ ★ কলকাতা : প্রকৃতির রোষে বিধ্বস্ত কালিম্পং ও সিকিম। সৃষ্টি হয়েছে ভয়াবহ বন্যা পরিস্থিতি। উত্তরবঙ্গের পরিস্থিতি ক্ষতিয়ে দেখা ও সাধারণ মানুষের পাশে থাকার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পাহাড়ে যাচ্ছেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। তিনি আজই বাগডোগরায় নেমে পৌঁছবেন কালিম্পং। উল্লেখ্য, উত্তরবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস পরিদর্শন করেন পাহাড়ের দুর্যোগগ্রস্ত এলাকা। পাহাড় থেকে দিল্লি যান রাজ্যপাল। সেখান থেকে ফের উত্তরবঙ্গে ফেরেন রাজ্যপাল বোস। এদিকে, পাহড়ের পরিস্থিতি নিয়ে শুক্রবার নবান্নে আসেন জিটিএ চেয়ারম্যান অনিত থাপা। মুখ্যমন্ত্রী তাঁর সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন বলে উল্লেখ। বৈঠকে রাজ্যের মুখ্যসচিব হরেকৃষ্ণ ত্রিবেদীও উপস্থিত ছিলেন বলে সূত্রের খবর।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন