এগরায় বিধানসভার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী, কথা বললে স্বজন হারাদের সঙ্গে
সাশ্রয় নিউজ ★ এগরা : এগরায় বিধানসভার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। এগরা পৌঁছে তিনি কথা বলেন স্বজন হারাদের সঙ্গে। তিনি বলেন, ‘বাজি তৈরির কারখানা নয়, পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে বোমা তৈরি হচ্ছিল। এগরা থানার আই সি-এর উদ্দেশে শুভেন্দু বলেন, ‘আপনার পুলিশ ৫০ হাজার টাকা করে নিত।’ গতকাল এগরার খাদিকুলে বিস্ফোরণ হয়। বিস্ফোরণ হয় তৃণমূল নেতা কৃষ্ণপ্রসাদ বাগের বাজি করখানায়। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় মানুষজন অভিযোগ, “পুলিশের নাকের ডগায় বাজি কারখনার আড়ালে চলত বোমা তৈরিও। পুলিশ সব জেনেও চুপ। অথচ পুলিশ কী চাইলে অনৈতিক কার্যকলাপের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারতেন না?” উল্লেখ্য ঘটনাস্থলে পৌঁছন, পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। তিনি স্বজন হারা ও আহত পরিবারের লোকজনদের সঙ্গে কথা বলেন। শুভেন্দু অধিকারী জানান, ‘এগরায় ২৫ হাজার লোক নিয়ে মহামিছিল হবে’। তিনি আরও জানান, এনআইএ তদন্ত হবে, পুলিশের ভূমিকা সামনে চলে আসবে’। ইতিমধ্যেই তিনি পুলিশ মন্ত্রীর পদত্যাগ দাবি করেন। সেই কথা আবারও উল্লেখ করেন শুভেন্দু, ‘পুলিশ মন্ত্রীর পদত্যাগের দাবিতে মহা মিছিল হবে।’ অন্যদিকে এগরা বিস্ফোরণকাণ্ডে আইএনএ তদন্ত চেয়ে হাইকোর্টে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তাঁর আইনজীবী প্রধান বিচারপতির এজলাসে মামলার অনুমতি চেয়ে আবেদন করেন বলে উল্লেখ। বিশেষ সূত্রে খবর, মামলার অনুমতি দিয়েছেন হাইকোর্ট। ওই মামলার শুনানি আগামীকাল বৃহস্পতিবার।



