বসুধা চৌধুরী, সাশ্রয় নিউজ ডেস্ক ★ মুম্বাই : বলিউডের গ্ল্যামার কুইন সানি লিওন (Sunny Leone) প্রায়ই ভক্তদের মুগ্ধ করেন নিজের ব্যক্তিত্ব ও সাহসী মন্তব্যে। তিনি যে খোলামেলা কথা বলতে পছন্দ করেন, তা সকলেই জানেন। মাঝেমধ্যেই জীবনের অজানা, অবিশ্বাস্য ঘটনাগুলো তিনি ভাগ করে নেন অনুরাগীদের সঙ্গে। তবে সম্প্রতি তাঁর একটি পুরনো ভয়ানক অভিজ্ঞতা ফের চর্চায় উঠে এসেছে। একটি সাক্ষাৎকারে সানি জানিয়েছিলেন এমন এক অভিজ্ঞতার কথা, যা শুনে অবাক হয়েছেন তাঁর ভক্তরা। ঘটনাটি ঘটেছিল রাজস্থানের (Rajasthan) স্পিলসভিলা (Splitsvilla) শুটিং চলাকালীন। সানি লিওন জানিয়েছেন, সেই রাতে হোটেলের রুমে ঘুমোতে যাওয়ার পর হঠাৎ মাঝরাতে তাঁর শরীরে একটুও শক্তি ছিল না। বিছানা থেকে ওঠার চেষ্টা করেও তিনি পারছিলেন না। প্রথমে তিনি বুঝতে পারেননি কী হচ্ছে। পরে অনুভব করেন, কেউ যেন তাঁকে বিছানায় চেপে ধরে রেখেছে।

সানি বলেছিলেন, ‘আমি হাজার চেষ্টা করেও উঠতে পারছিলাম না। মনে হচ্ছিল কোনও শক্তি আমার শরীরটাকে আটকে রেখেছে।’ তিনি আরও বলেন, ‘প্রথমে মনে হয়েছিল আমারই ভুল হচ্ছে। কিন্তু ক’য়েকবার যখন একই ঘটনা ঘটতে লাগল, বুঝতে পারলাম কিছু অস্বাভাবিক হচ্ছে। ঘরে কেউ নেই, তবুও স্পষ্ট অনুভব করছিলাম কারও উপস্থিতি।’ এই অনুভূতি থেকে ভয়ের সঞ্চার হয় তাঁর মধ্যে। সানি জানিয়েছেন, শেষ পর্যন্ত আতঙ্কিত হয়ে চিৎকার করে বলেছিলেন, ‘আমাকে ছেড়ে দাও। আমি একা থাকতে চাই।’
তাঁর এই কাহিনি শুনে শ্যুটিং সেটের সকলেই স্তম্ভিত হয়ে গিয়েছিলেন। অনেকে বলছেন, এটিকে স্পিরিচুয়াল বা অতিপ্রাকৃত (Paranormal) অভিজ্ঞতা বলাই যায়। তবে সানি লিওন একা নন, এমন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন আরও বহু মানুষ। কেউ শ্যুটিং সেটে, কেউ আবার জীবনের অন্য কঠিন পরিস্থিতে এমন অদ্ভুত অভিজ্ঞতা অর্জন করেছেন। চিকিৎসাবিজ্ঞান অনুযায়ী, এরকম অবস্থাকে ‘Sleep Paralysis’ বলা হয়। অর্থাৎ ঘুমের মধ্যে বা জেগে ওঠার সময় শরীর কিছুক্ষণের জন্য অবশ হয়ে যায়। তবে যারা এমন পরিস্থিতির শিকার হন, তাঁদের কাছে এই অভিজ্ঞতা নিঃসন্দেহে আতঙ্কের।সানি লিওন জানিয়েছেন, ‘আমি জীবনে বহু চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি। কিন্তু সেই রাতের অভিজ্ঞতা আমায় অন্যভাবে নাড়িয়ে দিয়েছিল। আমি আজও সেই ভয় ভুলতে পারিনি।’ ভক্তরা সানির এই বক্তব্য শুনে সোশ্যাল মিডিয়ায় নানা মন্তব্য করছেন। কেউ বলছেন, বাস্তবে সত্যিই এমন অতিপ্রাকৃত শক্তির অস্তিত্ব রয়েছে। কেউ আবার বলছেন, এটা নিছকই মানসিক বা শারীরিক ক্লান্তির ফলাফল। যাই হোক, সানি লিওনের এই অভিজ্ঞতা ফের প্রমাণ করল, গ্ল্যামার জগতের আড়ালে সেলিব্রিটিদের জীবনেও লুকিয়ে থাকে এমন সব গল্প, যা শুনলে চমকে যেতে হয় সাধারণ মানুষকেও।
ছবি: সংগৃহীত
আরও পড়ুন : Deepika Padukone | স্তনের আকার নিয়ে মন্তব্য, শুটিং ছেড়ে বেরিয়ে গেলেন দীপিকা




