Sunil Gangopadyay : সুনীল গঙ্গোপাধ্যায়ের সমস্ত বই সিপিআই (এর) এর লাইব্রেরীকে তুলে দিলেন স্বাতী গঙ্গোপাধ্যায়

SHARE:

সাশ্রয় নিউজ ★ কলকাতা : প্রয়াত সুনীল গঙ্গোপাধ্যায়ের (Sunil Gangopadhyay) সংগ্রহে থাকা সমস্ত বই হস্তান্তর করলেন তাঁর স্ত্রী স্বাতী  গঙ্গোপাধ্যায় (Swati Gangopadhyay)। সোমবার মহাজাতি সদনে অনুষ্ঠিত হয় কাকাবাবু মুজফফর আহমেদের জন্মদিন। ওই অনুষ্ঠানে সশরীরে উপস্থিত ছিলেন স্বাতী দেবী। সেখানেই সিপিআই (এম)-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম-এর হাতে দলের মুখপত্রের লাইব্রেরীর জন্য তাঁর সংগ্রহে থাকা ক’য়েক হাজার বই দিলেন এদিন স্বাতী গঙ্গোপাধ্যায়। এদিন কাকাবাবু মুজাফফর আহমেদের সম্পর্কে স্বাতী গঙ্গোপাধ্যায় বলেন, ‘‘মুজফফ্‌র আহমেদের মতো ব্যক্তির আজ বড়ই অভাব। প্রকৃত অর্থে নেতা বলে ডাকতে পারি, এমন মানুষ এখন চোখেই পড়ে না।’’ তিনি বিনীতভাবে বলেন, ‘‘আমি মুজফফ্‌র আহমেদের বিষয়ে বিশেষ কিছু জানি না। তবে আমার স্বামী এবং তাঁর বন্ধুদের থেকে ওঁর বিষয়ে অনেক কিছু জেনেছি।’’ পাশাপাশি সুনীল গঙ্গোপাধ্যায়ের সংগৃহীত বই সম্পর্কে তাঁর বক্তব্য, ‘সুনীলের এত দিনের জমিয়ে তোলা গ্রন্থসম্ভার আজ তুলে দেওয়া হচ্ছে সিপিআই (এম)-এর মুখপত্রের পাঠাগারের হাতে। আমারও খুব ভাল লাগছে একটি চালু পাঠাগারে এই বইগুলি যাবে এবং সেগুলির সদ্ব্যবহার হবে।’’ সিপিআই (এম)-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম এবিষয়ে বলেন, সুনীল গঙ্গোপাধ্যায়ের কাছে থাকা বেশ ক’য়েক হাজার বই। সেই সমস্ত বইয়ের তালিকা তৈরি হবে এবং তারপরে নিয়ে আসা হবে। তার জন্য কিছু সময় লাগবে। 

ছবি : সংগৃহীত 

আরও পড়ুন : Sarat Chandra Pandit : দাদাঠাকুর (শরৎচন্দ্র পণ্ডিত) বিপ্লবীদেরও গোপনে সহায়তা করতেন

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment