Rohit Sharma : ২০২২-এর টি-টোয়েন্টি বিশ্বকাপের পরে টি-টোয়েন্টি দলে রোহিত শর্মা

SHARE:

সাশ্রয় নিউজ ★ কলকাতা : ২০২২ সালে রোহিত শর্মা (Rohit Sharma) টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার পরে আর দেশের হয়ে টি-টোয়েন্টি খেলেননি। ফের প্রায় দেড় বছর পরে টি-টোয়েন্টি দলে রোহিত। আগামীকাল রোহিতের নেতৃত্বাধীন ভারতীয় দল আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামবে। এবং দলে ফিরেই মরিয়া রোহিত মহেন্দ্র সিং ধোনির রেকর্ড ছোঁয়ার লক্ষ্যে। কীভাবে? দেখা যাচ্ছে, মোট মহেন্দ্র সিং ধোনি মোট ৭২ টি ম্যাচে অধিনায়কত্ব করেন। তার অধিনায়কত্বে দল জিতেছে ৪২ টি ম্যাচ। অন্যদিকে রোহিত (Rohit Sharma)  সেই দৌড়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছেন। তিনি এখন পর্যন্ত ৫১ টি ম্যাচে অধিনায়কত্ব করেন। জেতেন ৩৯ টি ম্যাচ। আফগানিস্তানের বিরুদ্ধে রোহিতের নেতৃত্বে (Captain Rohit Sharma) তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত। এবং এই ম্যাচ তিনটি জিতলে তিনি ধোনিকে ছোঁবেন।

ছবি : সংগৃহীত 

আরও পড়ুন : Cricket Australia : ওয়ার্নার ছাড়াই ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে টেস্ট খেলবে অস্ট্রেলিয়া

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন