IPL -এর ভেতরই প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ জাদেজা ও তাঁর স্ত্রী রিভাবার
সাশ্রয় নিউজ ★ নতুন দিল্লি : IPL -এর ভেতরই প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন রবীন্দ্র জাদেজা ও তাঁর স্ত্রী রিভাবা। কেন হঠাৎ আইপিএল চলাকালীন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ক্রিকেটারের এই নিয়ে গুঞ্জন তৈরি হয়। উল্লেখ্য, রবীন্দ্র জাদেজা গুজরাট বিধানসভা নির্বাচনে তাঁর স্ত্রী এইভার হয়ে নির্বাচনী প্রচার করেছিলেন। গুজরাট বিধানসভা নির্বাচনে জামনগর কেন্দ্র থেকে বিধানসভা নির্বাচনে জয়ী হোন জাদেজা ঘরণী রিভাব।
সূত্রের খবর, প্রধানমন্ত্রীর সঙ্গে কিছুক্ষণ কথাও হয় ভারতীয় ক্রিকেট ও চেন্নাই সুপার কিংসের অলরাউন্ডারের। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার সময় তাঁর সঙ্গী ছিলেন স্ত্রী রিভাবা।




