Ranbir Kapoor relationship, Riddhima Kapoor interview | রণবীর-ঋদ্ধিমার সম্পর্কের নতুন অধ্যায়: বাবার মৃত্যুই কাছে এনেছিল দুই কপূর সন্তানকে

SHARE:

ঋষি কপূরের জীবদ্দশায়ও রণবীর ও ঋদ্ধিমার পারিবারিক বন্ধন নিয়ে বহু সময় আলোচনায় এসেছে। তবে ঋষির অসুস্থতার সময় তাঁদের মধ্যে নতুন এক বোঝাপড়া তৈরি হয়। ক্যানসারের সঙ্গে লড়াই চলাকালীন রণবীর মুম্বইয়ে থাকলেও ঋদ্ধিমা ছিলেন দিল্লিতে। লকডাউনের কারণে বাবার শেষ মুহূর্তে তিন পাশে থাকতে পারেননি। সেই কষ্ট আজও তাঁকে তাড়া করে, জানিয়েছেন ঋদ্ধিমা নিজেই।

শোভনা মাইতি, সাশ্রয় নিউজ ডেস্ক ★ মুম্বই : কখনও ঠাট্টা, কখনও তর্ক রক্তের সম্পর্কের টান অনেক সময়েই আড়ালে ঢাকা পড়ে যায় জীবনের ব্যস্ততায়। বলিউড তারকা রণবীর কপূর (Ranbir Kapoor) এবং তাঁর দিদি ঋদ্ধিমা কপূর সাহনি (Riddhima Kapoor Sahni)-এর জীবনেও একসময় তেমনটাই ঘটেছিল। ছোটবেলার খুনসুটি, একে অপরের গোপন রক্ষা থেকে শুরু করে বড় হয়ে যাওয়া, তারপর জীবনের আলাদা পথে পা রাখা, সব মিলিয়ে ধীরে ধীরে দূরত্ব তৈরি হয়েছিল ভাইবোনের মধ্যে। কিন্তু সময়ের এক নির্মম অধ্যায়, তাঁদের প্রিয় বাবা ঋষি কপূর (Rishi Kapoor) -এর মৃত্যুই যেন নতুন করে জুড়ে দিল দু’জনকে।

বলিউডের অন্যতম জনপ্রিয় পরিবারের এই দুই সদস্যের সম্পর্ক নিয়ে বরাবরই আগ্রহ ছিল অনুরাগীদের মধ্যে। এক সাক্ষাৎকারে ঋদ্ধিমা জানিয়েছেন, ছোটবেলায় তাঁদের সম্পর্ক ছিল অন্য ভাইবোনদের মতোই। “আমরা ঝগড়া করেছি, মারামারি করেছি, একে অপরকে মায়ের বকুনি থেকে বাঁচিয়েছি। কখনও আবার একে অন্যের গোপন কথা গোপন রেখেছি,” বলেন ঋদ্ধিমা। কিন্তু পরে জীবন বদলে যায়। রণবীর পড়াশোনার জন্য বিদেশে পাড়ি দেন, আর ঋদ্ধিমা খুব অল্প বয়সেই বিয়ে করে নেন ব্যবসায়ী ভরত সাহনিকে (Bharat Sahni)। ফলে, দৈনন্দিন যোগাযোগ কমে যায়। ঋদ্ধিমার কথায়, “ও যখন বিদেশে, আমি তখন সংসারে ব্যস্ত। ধীরে ধীরে দূরত্ব তৈরি হয়। তবু জানতাম, দরকারে ও সব সময় পাশে থাকবে।” জীবনের সেই দূরত্ব কাটিয়ে ওঠার সুযোগ আসে তাঁদের বাবার মৃত্যুর পর। ঋষি কপূরের প্রয়াণ যেন ভাইবোনকে আরও শক্তভাবে জুড়ে দেয়। ঋদ্ধিমা জানান, “বাবাকে হারানোর পর আমরা বুঝতে পারি, পরিবারই আসল। সেই সময়টা আমাদের খুব কাছে এনেছিল।”

ঋষি কপূরের জীবদ্দশায়ও রণবীর ও ঋদ্ধিমার পারিবারিক বন্ধন নিয়ে বহু সময় আলোচনায় এসেছে। তবে ঋষির অসুস্থতার সময় তাঁদের মধ্যে নতুন এক বোঝাপড়া তৈরি হয়। ক্যানসারের সঙ্গে লড়াই চলাকালীন রণবীর মুম্বইয়ে থাকলেও ঋদ্ধিমা ছিলেন দিল্লিতে। লকডাউনের কারণে বাবার শেষ মুহূর্তে তিন পাশে থাকতে পারেননি। সেই কষ্ট আজও তাঁকে তাড়া করে, জানিয়েছেন ঋদ্ধিমা নিজেই।
ঋদ্ধিমা কাপুর সাহানি ও রণবীর কাপুর। ছবি: সংগৃহীত

ঋষি কপূরের জীবদ্দশায়ও রণবীর ও ঋদ্ধিমার পারিবারিক বন্ধন নিয়ে বহু সময় আলোচনায় এসেছে। তবে ঋষির অসুস্থতার সময় তাঁদের মধ্যে নতুন এক বোঝাপড়া তৈরি হয়। ক্যানসারের সঙ্গে লড়াই চলাকালীন রণবীর মুম্বইয়ে থাকলেও ঋদ্ধিমা ছিলেন দিল্লিতে। লকডাউনের কারণে বাবার শেষ মুহূর্তে তিন পাশে থাকতে পারেননি। সেই কষ্ট আজও তাঁকে তাড়া করে, জানিয়েছেন ঋদ্ধিমা নিজেই। “আমি তখন দিল্লিতে আটকে ছিলাম, বাবাকে শেষ দেখা হয়নি। সেই আক্ষেপ আমাকে আজও কাঁদায়। রণবীর সেই সময় ভীষণ মানসিকভাবে ভেঙে পড়েছিল,” বলেন তিনি।বাবাকে হারানোর পর পরিবারের ভার যেন রণবীর ও ঋদ্ধিমা দু’জনের কাঁধেই এসে পড়ে। মা নীতু কপূর (Neetu Kapoor) -এর পাশে থেকে তাঁরা বুঝিয়ে দিয়েছেন, একে অপরের পাশে থাকার গুরুত্ব কতটা। নীতু নিজেও একাধিকবার বলেছেন, “রণবীর আর ঋদ্ধিমা আমার শক্তি। ওরা একে অপরের মতোই একে অপরের যত্ন নেয়।”

ঋদ্ধিমা এখন একজন সফল ফ্যাশন ডিজাইনার, নিজের জুয়েলারি ব্র্যান্ড নিয়ে কাজ করছেন। অন্যদিকে রণবীর কপূর বলিউডের অন্যতম ব্যস্ত তারকা। পেশার তাগিদে সময়ের অভাব থাকা সত্ত্বেও, ভাইবোন আজ নিয়মিত যোগাযোগ রাখেন। বিশেষ করে ভাগ্নি সামারা সাহনির (Samara Sahni)সঙ্গে রণবীরের মধুর সম্পর্ক এখন নেটিজেনদের প্রিয় আলোচনার বিষয়। সমারার সঙ্গে রণবীরের নানা ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। ঋদ্ধিমা বলেন, “রণবীর এখন অনেক বেশি শান্ত, স্থির এবং পরিবারমুখী। মা ও আলিয়া (Alia Bhatt) -এর প্রতি ওর যত্ন দেখলে আমার খুব ভাল লাগে। বাবা থাকলে ওকে এমন দেখে নিশ্চয়ই গর্বিত হতেন।” প্রসঙ্গত, বলিউডের কোলাহলের মাঝেও এই কপূর পরিবারের সম্পর্কের উষ্ণতা যেন এক অন্যরকম গল্প বলে। জীবনের ওঠানামা, দূরত্ব ও বেদনার পরও, রণবীর ও ঋদ্ধিমার সম্পর্ক এখন একদম ভিন্ন রূপ নিয়েছে, আরও গভীর, আরও মানবিক। ঋদ্ধিমার কথায়, “আমরা দু’জনেই এখন বুঝি, সময় কারও জন্য থেমে থাকে না। তাই যতদিন আছি, একে অপরের পাশে থাকা, সেটাই আসল।”

এখনকার বলিউড দুনিয়া গ্ল্যামার ও ব্যস্ততা প্রায়শই পারিবারিক সম্পর্কের উষ্ণতা ঢেকে দেয়, সেখানে রণবীর ও ঋদ্ধিমার এই সম্পর্কের পুনর্জন্ম যেন জীবনের বাস্তব পাঠ শেখায়, পরিবারই সবচেয়ে বড় আশ্রয়।

ছবি : সংগৃহীত 

আরও পড়ুন : Ranbir Kapoor Alia Bhatt | ‘রাহাকে কোনও ছেলে প্রস্তাব দিলেই রণবীর মেরে তাড়াবে’, মজার ছলে আলিয়ার খোলামেলা মন্তব্যে চমক

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment