Puja love, relationship tips | পুজোয় প্রেম: কী গোপন রাখবেন, কী-ই বা খোলামেলা বলবেন?

SHARE:

তনুজা বন্দ্যোপাধ্যায় ★ সাশ্রয় নিউজ ডেস্ক : পুজোর (Durga Puja) আবহ মানেই নতুন কাপড়, আলো, মেলা, আড্ডা, আর তার সঙ্গে জমে ওঠা প্রেম। এই সময়টায় অগণিত তরুণ-তরুণী প্রথমবারের মতো প্রেমে (love) পড়ে, আবার অনেকেই নতুনভাবে সম্পর্ককে সাজাতে চায়। কিন্তু একটা বিষয় পরিষ্কার, আজকের সময়ে প্রেমের মানে অনেকের কাছেই বদলে গিয়েছে। কেউ খুঁজছে সত্যিকারের সম্পর্ক, আবার কেউ হয়ত কেবলই শরীরকেন্দ্রিক আনন্দে আটকে যাচ্ছে! ফলে প্রশ্নটা খুব জরুরি হয়ে দাঁড়ায়, একটি সত্যিকারের সম্পর্ক টিকিয়ে রাখতে নারী-পুরুষ কী গোপন রাখবে, আর কী-ই বা খোলাখুলি বলবে?

ছবি: প্রতীকী ও সংগৃহীত 

দুর্গাপুজোর ভিড়, প্যাণ্ডেলের আলো, গান, কাশফুলের মাঠ কিংবা ভিড়ভাট্টার মেলাতে প্রথম প্রেম জন্ম নেয় খুব স্বাভাবিকভাবেই। তখনই শুরু হয় প্রশ্ন, আমার সঙ্গী কি সত্যিই আমাকে ভালোবাসে, নাকি কেবল কিছু সময়ের জন্যই কাছে আসছে? এ দো’টানার উত্তর খুঁজতে গেলে সম্পর্কের গভীরে কিছু বিষয় ভেবে দেখা জরুরি।

প্রেমের শুরুতে অনেক উভয়েই এমন কিছু জিনিস গোপন করে রাখেন যা হয়ত পরে গিয়ে সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। যেমন, নিজের আর্থিক অবস্থার (Bank Balance), আগের সম্পর্কের ব্যর্থতা, কিংবা পরিবারের সমস্যার কথা। আবার অনেকে নিজের প্রকৃত অভ্যাস যেমন রাগ, আসক্তি বা অস্থিরতা প্রথমে লুকিয়ে রাখে। কারণ, তারা ভাবে, সত্যি বললে হয়তো প্রেমটা শুরু হওয়ার আগেই ভেঙে যাবে। অথচ বাস্তব হচ্ছে, সত্যিকারের সম্পর্ক তখন-ই টিকে যায়, যখন শুরুতেই বিশ্বাসের ভিত দৃঢ়ভাবে তৈরি হয়। অন্যদিকে নারীরাও অনেক সময় কিছু বিষয় খোলাখুলি বলতে চান না। যেমন, আগের সম্পর্কের অভিজ্ঞতা, পারিবারিক টানাপোড়েন, কিংবা ব্যক্তিগত স্বপ্ন-আকাঙ্ক্ষা। অনেক নারী ভয় পান, সঙ্গী হয়ত তাদের স্বাধীন মানসিকতা মেনে নিতে পারবেন না। অথচ একটা সত্যিকারের সম্পর্ক গড়ে ওঠে যখন দু’জন একে অপরের অতীতকেও সম্মান দিয়ে বর্তমানকে সাজায়।

ছবি : প্রতীকী ও সংগৃহীত 

বর্তমান সময়ে আবার একটা ট্রেন্ড খুব স্পষ্ট, সম্পর্কের শুরুতেই নারী-পুরুষ শারীরিক সম্পর্কে (Physical Relationship) ঝুঁকে পড়ছে। অনেকের মনে হয়, এটাই প্রেমকে দৃঢ় করার উপায়। কিন্তু বাস্তব হল, এতে প্রেম অনেক সময় দ্রুত ভেঙে যায়। কারণ সম্পর্ক যদি কেবল শরীরকেন্দ্রিক হয়, তবে সেটা দীর্ঘস্থায়ী হয় না। সেখানে প্রেম থাকে না, থাকে কেবল শারীরিক আকর্ষণ। সত্যিকার ভালবাসার কাছে দেহ নয়, মনটাই সব চেয়ে বড় এটা উভয়কেই বুঝতে হবে।

ছবি : প্রতীকী ও সংগৃহীত 

একটি প্রকৃত প্রেম গড়ে ওঠে যখন সঙ্গী কেবল চেহারা (Looks), অর্থ, বা বাহ্যিক চাকচিক্য নয়, প্রকৃত প্রেম মন, কেয়ার (Care), আর বিশ্বাসকে গুরুত্ব দেয়। কারণ সম্পর্ক মানে কেবল হাত ধরা নয়, সম্পর্ক মানে একে অপরের ব্যথা-বেদনা বোঝা, ছোট ছোট মুহূর্তে পাশে থাকা, এবং ভুলত্রুটি সত্ত্বেও ভালবাসা দিয়ে গ্রহণ করা। পুজোর এই বিশেষ সময় প্রেমকে রঙিন করে তুলতে হলে দু’জনেরই কিছু বিষয় মাথায় রাখা জরুরি। পুরুষের উচিত, নিজের আর্থিক অবস্থাকে বড় করে না দেখানো। অনেক পুরুষ ভাবে, টাকা থাকলেই সম্পর্ক টিকবে। আসলে মেয়েরা খোঁজে এমন একজনকে, যে তাদের কেয়ার করবে, সময় দেবে, তাদের মতামতকে গুরুত্ব দেবে। একইভাবে নারীরও উচিত, শুধুমাত্র অর্থ, চেহারা বা গ্ল্যামারের খোলসে সঙ্গীকে বিচার না করা।

ছবি : প্রতীকী ও সংগৃহীত 

সম্পর্কে গোপনীয়তা থাকাও উচিত, তবে সেটা সীমিত। যেমন, অতীতের সব খুঁটিনাটি খোলসা করার প্রয়োজন নেই, তবে এমন কিছু বিষয় গোপন রাখাও উচিত নয় যা ভবিষ্যতে সম্পর্কে অবিশ্বাস তৈরি করে। যেমন কারও জীবনে যদি বড় কোনও অভ্যাসগত সমস্যা থাকে (ধূমপান, মদ্যপান, বা অন্যকিছু), সেটা আগে থেকেই জানানো ভাল। কারণ পরে গিয়ে বিষয়টা জানা গেলে সম্পর্কের ভিত নড়ে যেতে পারে। আজকের দিনে প্রেম অনেক সময় প্রতিযোগিতার মতো হয়ে উঠছে। কে বেশি উপহার দিল, কে বেশি বিলাসবহুল জায়গায় নিয়ে গেল, এসব দিয়ে ভালবাসা মাপা যায় না। প্রকৃত প্রেম টিকে থাকে ছোট ছোট যত্নে। যেমন, অসুস্থ হলে পাশে থাকা, ব্যস্ততার মাঝেও এক মিনিট ফোন করা, বা ভিড়ের মধ্যে হাত ধরে রাখা। এইসব সাধারণ জিনিসই আসলে বিশেষ হয়ে ওঠে।

পুজো প্রেম
ছবি: প্রতীকী ও সংগৃহীত 

শারীরিক সম্পর্ক যতই আধুনিক যুগের অংশ হয়ে উঠুক না কেন, একটা বিষয় ভুলে গেলে চলবে না, দেহের আকর্ষণ একদিন ফিকে হয়ে যায়। তখন টিকে থাকে কেবল বিশ্বাস, সম্মান আর ভালবাসা। প্রকৃত প্রেম তখনই সত্যি হয়, যখন সম্পর্কের ভেতরে দেহের বাইরে মন, আত্মা, আর অনুভূতির মিলন ঘটে। পুজোর মতো আনন্দঘন সময়ে প্রেম যেন কেবল কোনওভাবেই শরীরের খেলা না হয়, তা যেন সত্যিকারের সম্পর্কের দিকে এগোয়। তাই প্রেমের শুরুতেই নারী-পুরুষকে খেয়াল রাখতে হবে, কী গোপন রাখা উচিত, আর কী সত্যি বলতে হবে। শুধুমাত্র খোলামেলা কথোপকথন, যত্ন আর সম্মানের মধ্য দিয়েই একটা প্রেম আজীবন বেঁচে থাকে। পরস্পর জীবন সঙ্গী হয়ে উঠতে পারে।

সব ছবি: প্রতীকী ও সংগৃহীত 
আরও পড়ুন : West Bengal weather update | পুজোর মুখে ফের নিম্নচাপ! ভারী বৃষ্টির আশঙ্কা দক্ষিণবঙ্গে, সতর্কতা কলকাতাতেও

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন