Parineeti Chopra pregnant, Raghav Chadha baby news | রাঘব-পরিণীতির ঘরে আসছে নতুন অতিথি, সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যা

SHARE:

পরিণীতির জীবনে রাঘবের প্রবেশের পর রাজনীতির প্রতি তাঁর আগ্রহ বাড়তে শুরু করেছে। যদিও এখনও পর্যন্ত তিনি সক্রিয় রাজনীতির অংশ হতে চান না, কিন্তু স্বামীর পথচলার প্রতিটি মুহূর্তে পাশে দাঁড়াতে প্রস্তুত। অপরদিকে, রাঘবের মতে, “সুখী দাম্পত্যের একটাই মন্ত্র, স্ত্রীর সঙ্গে সুর মেলানো।”

তনুজা বন্দ্যোপাধ্যায়, সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : বলিউডের জনপ্রিয় অভিনেত্রী পরিণীতি চোপড়া (Parineeti Chopra) ও আপ রাজনীতির তরুণ মুখ রাঘব চাড্ডা (Raghav Chadha) তাঁদের দাম্পত্য জীবনে পেলেন নতুন সুখবর। বহুদিনের জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে এই দম্পতি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন, তাঁরা তাঁদের প্রথম সন্তানের প্রত্যাশা করছেন। স্বাভাবিকভাবেই এই ঘোষণার পর থেকে বলিউড জগৎ থেকে শুরু করে রাজনৈতিক মহল ও সাধারণ ভক্তদের মধ্যে শুভেচ্ছার ঝড় বইছে।

পরিণীতি চোপড়া
পরিণীতি চোপড়া। ছবি: সংগৃহীত

 

২০২৩ সালের সেপ্টেম্বর মাসে রাজস্থানের উদয়পুরে (Udaipur) জমকালো অনুষ্ঠানে চার হাত এক হয়েছিল পরিণীতি ও রাঘবের। সেই বিয়েতে বলিউড থেকে শুরু করে রাজনৈতিক দুনিয়ার বহু তারকা হাজির ছিলেন। বিয়ের পর থেকে পরিণীতিকে কখনও মুম্বই, কখনও দিল্লি, আবার কখনও লন্ডনে সময় কাটাতে দেখা গিয়েছিল। বিয়ের পর থেকেই অভিনেত্রীর ওজন বৃদ্ধি নিয়ে গুঞ্জন শুরু হয় যে, তিনি নাকি গর্ভবতী। যদিও সেই সময়ে পরিণীতি প্রকাশ্যে সেই সব জল্পনাকে উড়িয়ে দিয়েছিলেন। কিন্তু এবার দম্পতির নিজস্ব ঘোষণা সব গুজবের অবসান ঘটাল।

বিয়ের পর থেকেই অভিনেত্রীর ওজন বৃদ্ধি নিয়ে গুঞ্জন শুরু হয় যে, তিনি নাকি গর্ভবতী। যদিও সেই সময়ে পরিণীতি প্রকাশ্যে সেই সব জল্পনাকে উড়িয়ে দিয়েছিলেন। কিন্তু এবার দম্পতির নিজস্ব ঘোষণা সব গুজবের অবসান ঘটাল।
পরিণীতি চোপড়া। ছবি: সংগৃহীত

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ছোট্ট পায়ের ছবি শেয়ার করেন এই সেলিব্রিটি দম্পতি, যার উপরে লেখা ছিল “১+১=৩”। পাশাপাশি একটি ভিডিও পোস্ট করেন তাঁরা, যেখানে দুজনকে প্রকৃতির মাঝে হাত ধরে হাঁটতে দেখা যায়। ক্যাপশনে লেখা ছিল, “আমাদের ছোট্ট দুনিয়া … আসছে। সীমাহীন আশীর্বাদের জন্য কামনা রইল।”

পরিণীতি চোপড়া। ছবি: সংগৃহীত

এই মুহূর্তেই স্পষ্ট হয়ে যায়, তাঁদের জীবনে আসছে নতুন অধ্যায়।ঘোষণা প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় অভিনন্দনের বন্যা নামে। অভিনেত্রী সোনম কাপুর (Sonam Kapoor) লিখেছেন, “অভিনন্দন ডার্লিং।” অভিনেত্রী ভূমি পেডনেকর (Bhumi Pednekar) ও হুমা কুরেশি (Huma Qureshi) একইভাবে শুভেচ্ছা জানিয়েছেন। সদ্য মা হওয়া কিয়ারা আদবানি (Kiara Advani) পোস্টটি লাইক করে ভালোবাসা জানিয়েছেন। শুধু বলিউড তারকারাই নন, রাজনৈতিক অঙ্গনের অনেকে শুভকামনা জানিয়েছেন।

বিয়ের পর থেকেই অভিনেত্রীর ওজন বৃদ্ধি নিয়ে গুঞ্জন শুরু হয় যে, তিনি নাকি গর্ভবতী। যদিও সেই সময়ে পরিণীতি প্রকাশ্যে সেই সব জল্পনাকে উড়িয়ে দিয়েছিলেন। কিন্তু এবার দম্পতির নিজস্ব ঘোষণা সব গুজবের অবসান ঘটাল।
পরিণীতি চোপড়া। ছবি : সংগৃহীত

ভক্তদের তরফেও এসেছে অসংখ্য প্রতিক্রিয়া। এক অনুরাগী লিখেছেন, “এবার পরিণীতিকে মা হিসেবে দেখতে মুখিয়ে আছি।” অন্য এক ভক্ত মন্তব্য করেছেন, “এই দম্পতির সুখী সংসার যেন এভাবেই পূর্ণতা পায়।”

বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া তাঁর সাম্প্রতিক সাক্ষাৎকারে মা হওয়ার ইঙ্গিত দিলেন। পাশে ছিলেন স্বামী রাঘব চড্ডা। পড়ুন বিস্তারিত। Bollywood actress Parineeti Chopra hints at pregnancy during a talk show with husband Raghav Chadha. Here's what she revealed.
রাঘব চাড্ডা ও পরিণীতি চোপড়া। ছবি: সংগৃহীত

প্রসঙ্গত, পরিণীতি চোপড়া বিয়ের আগে বলিউডে একাধিক হিট ছবির অংশ হয়েছেন। তবে বিয়ের পর তাঁকে বড়পর্দায় খুব একটা দেখা যায়নি। একটি ওয়েব সিরিজ ছাড়া বড় কোনও সিনেমায় অভিনয় করেননি তিনি। এখন মাতৃত্বের জন্য কিছুটা সময় বিরতি নেবেন বলে অনুমান করা হচ্ছে। যদিও ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন, মাতৃত্বের পর তিনি আবারও নতুন ছবিতে ফিরবেন কিনা।

পরিণীতির জীবনে রাঘবের প্রবেশের পর রাজনীতির প্রতি তাঁর আগ্রহ বাড়তে শুরু করেছে। যদিও এখনও পর্যন্ত তিনি সক্রিয় রাজনীতির অংশ হতে চান না, কিন্তু স্বামীর পথচলার প্রতিটি মুহূর্তে পাশে দাঁড়াতে প্রস্তুত। অপরদিকে, রাঘবের মতে, “সুখী দাম্পত্যের একটাই মন্ত্র, স্ত্রীর সঙ্গে সুর মেলানো।”
রাঘব চাড্ডা ও পরিণীতি চোপড়া। ছবি: সংগৃহীত

রাঘব চাড্ডা রাজনীতির অঙ্গনে ব্যস্ত থাকলেও, জীবনের এই গুরুত্বপূর্ণ অধ্যায়কে কেন্দ্র করে তিনিও ভীষণ খুশি। কাছের সূত্রের দাবি, দম্পতি বর্তমানে পরিবারের সঙ্গে বিশেষ মুহূর্তগুলো কাটাচ্ছেন এবং খুব শিগগিরই সন্তানের আগমন উপলক্ষে আরও কিছু সুখবর শেয়ার করতে পারেন। এই সুখবরকে কেন্দ্র করে বলিউডের ফ্যান ও রাজনৈতিক মহলে এক নতুন উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে। সকলেই চাইছেন, পরিণীতি ও রাঘবের নতুন জীবনের অধ্যায় যেন সুখ ও আশীর্বাদে ভরে ওঠে।

সব ছবি: সংগৃহীত
আরও পড়ুন : Raghav Chadha Parineeti Chopra | প্রার্থনায় প্রধানমন্ত্রী না হওয়ার আকুতি! কেন রোজ স্বামীর জন্য এই অনুরোধ করেন পরিণীতি?

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন