Operation Sindoor : অপারেশন সিঁদুর: ভারতের সাহসী প্রত্যাঘাত পাকিস্তানের মাটিতে

SHARE:

অপারেশন সিঁদুর

সাশ্রয় নিউজ-এর প্রতিবেদন : পহেলগাঁওয়ে জঙ্গী  হামলার ঠিক ১৫ দিনের মাথায় মঙ্গলবার (৬ মে) গভীর রাতে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে (পিওকে) সাহসী প্রত্যাঘাত হেনেছে ভারত। এই সামরিক অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor) যা ভারতের নিহত নাগরিকদের প্রতি বিশেষ শ্রদ্ধার বার্তা বহন করছে। ভারতীয় সেনাবাহিনীর সূত্রে জানা গেছে, মধ্যরাতের এই অভিযানে পাকিস্তানের নয়টি সন্ত্রাসী ঘাঁটিকে টার্গেট করে হামলা চালানো হয়। এসব ঘাঁটি থেকে ভারতবিরোধী হামলার ছক কষা হচ্ছিল। সেনার মুখপাত্র জানিয়েছেন, “সন্ত্রাসীদের অবকাঠামো সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়েছে। এটি ভারতের জাতীয় নিরাপত্তা ও স্বাভিমান রক্ষার ক্ষেত্রে এক বড় সাফল্য।”
‘সিঁদুর’ নামকরণের তাৎপর্য বিশ্লেষণ করলে এই দাঁড়ায় যে, গত ২২ এপ্রিল পহেলগাঁও হামলায় নিহত ২৬ জনের অধিকাংশই ছিলেন হিন্দু সম্প্রদায়ের। তাঁদের বিধবা স্ত্রীদের সিঁদুরের প্রতি সম্মান জানাতেই এই অভিযানের নামকরণ করা হয়েছে ‘অপারেশন সিঁদুর’। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুমোদনেই এই নামকরণ হয়। মোদী সরকারের বার্তা স্পষ্ট, দেশের নাগরিকদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না।

এ’দিন ভারতের সামরিক সাফল্য অভিযানে ব্যবহৃত হয় অত্যাধুনিক যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র। ভারতীয় সেনা সূত্র জানাচ্ছে, পাকিস্তানের নয়টি সন্ত্রাসী ঘাঁটি সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে। পাকিস্তান যদিও দাবি করছে যে তারা ভারতের ছয়টি স্থানে হামলা প্রতিহত করেছে এবং পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে, তবে ভারতীয় প্রতিরক্ষা সূত্র এই দাবিকে “ভিত্তিহীন প্রচার” বলে উড়িয়ে দিয়েছে। কাশ্মীর সীমান্তে উত্তেজনা ছরিয়েছে। অভিযানের পর থেকে কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানের মধ্যে গোলাগুলি অব্যাহত রয়েছে। ভারত জানিয়েছে, পাকিস্তান সেনাবাহিনীর হামলায় ভারতের নিয়ন্ত্রিত কাশ্মীরে সাতজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। অন্যদিকে, সূত্রে খবর পাকিস্তান জানিয়েছে, ভারতের হামলায় তাদের ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। যদিও ভারত সরকারের বার্তা খুব স্পষ্ট। বিশেষ ভাবে ভারত সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, “এই অভিযান সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের অঙ্গীকারের প্রতীক। আমরা শান্তি চাই, কিন্তু যদি আমাদের উপর হামলা হয়, আমরা যোগ্য জবাব দিতে প্রস্তুত।”
এই অভিযানের মাধ্যমে ভারত আবারও আন্তর্জাতিক মহলে দেখিয়ে দিল, সন্ত্রাসবাদকে প্রশ্রয় দিলে তা যে কোনো মূল্যে প্রতিহত করা হবে। ভারতের জনগণও সেনাবাহিনীর এই দুঃসাহসিক অভিযানে গর্বিত ও আশ্বস্ত।

ছবি : সংগৃহীত 

আরও পড়ুন : Sasraya News Sunday’s Literature Special | 4th May 2025, Issue 63 | সাশ্রয় নিউজ রবিবারের সাহিত্য স্পেশাল | সংখ্যা ৬৩ | ৪ মে ২০২৫, রবিবার

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন