ধর্ষণের অভিযোগে গ্রেফতার প্রধান শিক্ষক
সাশ্রয় নিউজ ★ জয়পুর : স্কুলের ভেতর ছাত্রীদের ধর্ষণ ও শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার একজন প্রধান শিক্ষিক। পুলিশ সূত্রে খবর, ধৃত প্রধান শিক্ষিকের নাম রমেশ চন্দ্র কাটারা। দূর্গানগরের ডিএসপি রাকেশ শর্মা জানান, ধৃত জেরার মুখে শ্লীলতাহানি ও ধর্ষণের কথা স্বীকার করেছেন। তিনি আরও জানান, ছাত্রীদের ওই শিক্ষক নিজেদের বাড়িতেও ডাকতেন। আদালতে পেশ করা হলে পুলিশ তাঁকে এক দিনের হেফাজতের নির্দেশ দেয় আদালত।




