তেলের ট্যাঙ্কার উল্টে বিপত্তি বহরমপুরে
সৌমিক দাস ★ বহরমপুর : তেলের ট্যাঙ্কার উল্টে গেল বহরমপুরে (Berhampore)। বহরমপুর রামেন্দ্রসুন্দর ত্রিবেদী সংলগ্ন ব্রীজের কাছে একটি তেলের ট্যাঙ্কার উল্টে যায়। ৩৪ নম্বর জাতীয় সড়কে এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের ভেতর। বহরমপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছন দ্রুত। বহরমপুর থানা সূত্রে খবর, নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়ক থেকে ট্যাঙ্কারটি নিচে নেমে যাওয়ার ফলেই বিপত্তিটি ঘটে। বহরমপুর থানা সূত্রে আরও খবর, ঘটনায় কেউ হতাহত হননি। কেউ গ্রেফতারও হননি।




