ডোমকলে গুলিবিদ্ধ এক যুবক
সাশ্রয় নিউজ ★ মুর্শিদাবাদ : ডোমকলে গুলিবিদ্ধ এক যুবক। পুলিশ সূত্রে খবর, আহত যুবকের নাম, সমীরুদ্দীন সেখ। শুক্রবার সন্ধেবেলা সমীরুদ্দীন ও তাঁর দুই বন্ধু রমনা শেখপাড়ার একটি কালভার্টের ওপর বসে গল্প করছিলেন। এমন সময় স্কুটিতে করে দুইজন দুষ্কৃতি এসে গুলি চালায় সমীরুদ্দীন সেখ-এর ওপর। গুরুতর আহত অবস্থায় তাঁকে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে সমীরুদ্দীন সেখকে স্থানান্তর করেন। বর্তমানে সেখানেই তাঁর চিকিৎসা চলছে। কেন ওই যুবককে দুষ্কৃতিরা গুলি করল? কারাই বা গুলি করল, ডোমকল থানার পুলিশ তদন্ত করছে বলে উল্লেখ। সন্ধেবেলাগুলি চলার ঘটনার পরে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়।



