Mohammed Shami Net Worth | কোটি টাকার সম্পত্তির মালিক মহম্মদ শামি, জন্মদিনে চর্চায় ব্যক্তিগত জীবন থেকে আয়

SHARE:

মহম্মদ শামির (Mohammad Shami) ফর্ম ও ফিটনেস ঘিরে নতুন মোড়। নির্বাচক প্রধান অজিত আগরকর (Ajit Agarkar) নিজে যাচ্ছেন কল্যাণীতে তাঁর বোলিং দেখতে। জাতীয় দলে ফেরার সম্ভাবনা কি সত্যিই তৈরি হচ্ছে?

নবারুণ দাস, সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : ৩৫ বছরে পা দিলেন ভারতের তারকা পেসার মহম্মদ শামি (Mohammed Shami)। একদিকে চোট-আঘাত, অন্যদিকে ব্যক্তিগত জীবনের টানাপোড়েন, সব মিলিয়েই এখন তিনি আলোচনার কেন্দ্রে। তবে ক্রিকেট মাঠে তাঁর অবদান ও অর্জনের খতিয়ান তাঁকে আজও বিশেষ আসনে বসিয়েছে। জন্মদিনের দিন সামনে এল শামির সম্পত্তি, আয় এবং ব্যক্তিগত জীবনের নানা তথ্য।শামি ভারতীয় ক্রিকেটে একের পর এক নজির গড়েছেন।

জন্মদিনে তাই তাঁকে ঘিরে আলোচনা কেবল রেকর্ড বা সম্পত্তি নয়, তাঁর জীবনের নানা উত্থান-পতন নিয়েই। একদিকে মাঠে গৌরবময় পরিসংখ্যান, অন্যদিকে ব্যক্তিগত জীবনের লড়াই, সব মিলিয়েই মহম্মদ শামি (Mohammed Shami) রয়ে গিয়েছেন আলোচনার কেন্দ্রবিন্দুতে।
মহম্মদ শামি ও হাসিন জাহান। ছবি : সংগৃহীত

ওয়ানডে ক্রিকেটে দ্রুততম ১০০, ১৫০ এবং ২০০ উইকেট নেওয়া ভারতীয় বোলার তিনি। এছাড়া বিশ্বকাপে হ্যাটট্রিক করা দ্বিতীয় ভারতীয়ও শামি। তাঁর বোলিংয়ে রয়েছে এমন সব পরিসংখ্যান, যা তাঁকে ভারতীয় ক্রিকেট ইতিহাসে আলাদা জায়গা করে দিয়েছে। ২০১৯ বিশ্বকাপের পর ২০২৩ সালের আইপিএলে ২৮ উইকেট নিয়ে পার্পল ক্যাপ জেতেন তিনি। সব মিলিয়ে এখনও পর্যন্ত ১০৮টি ওয়ানডেতে শামির ঝুলিতে রয়েছে ২০৬ উইকেট। আইসিসি টুর্নামেন্টে পাঁচবার পাঁচ উইকেট নেওয়ার বিরল রেকর্ডও তাঁর দখলে।

এটিও পড়ুন : Jasprit Bumrah : ‘আমরা এমন একটা দেশে বাস করি যেখানে আবেগের বিরাট একটা জায়গা রয়েছে’ : বুমরা

জন্মদিনে তাই তাঁকে ঘিরে আলোচনা কেবল রেকর্ড বা সম্পত্তি নয়, তাঁর জীবনের নানা উত্থান-পতন নিয়েই। একদিকে মাঠে গৌরবময় পরিসংখ্যান, অন্যদিকে ব্যক্তিগত জীবনের লড়াই, সব মিলিয়েই মহম্মদ শামি (Mohammed Shami) রয়ে গিয়েছেন আলোচনার কেন্দ্রবিন্দুতে।
মহম্মদ শামি। ছবি : সংগৃহীত

কেবল রেকর্ড নয়, আর্থিক দিক থেকেও বেশ সচ্ছল শামি। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, তাঁর মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৫৫ থেকে ৬৫ কোটি টাকার মধ্যে। আয়ের মূল উৎস হল, বিসিসিআইয়ের বার্ষিক চুক্তি, আইপিএল বেতন, ব্র্যান্ড এনডোর্সমেন্ট এবং ব্যবসায়িক বিনিয়োগ। বিসিসিআইয়ের চুক্তি তালিকায় গ্রেড ‘এ’-তে থাকায় প্রতি বছর তিনি বোর্ড থেকে ৫ কোটি টাকা পান। এর বাইরে প্রতিটি টেস্ট ম্যাচে ১৫ লক্ষ, ওয়ানডেতে ৬ লক্ষ ও টি-টোয়েন্টিতে ৩ লক্ষ টাকা করে আয় হয়।

জন্মদিনে তাই তাঁকে ঘিরে আলোচনা কেবল রেকর্ড বা সম্পত্তি নয়, তাঁর জীবনের নানা উত্থান-পতন নিয়েই। একদিকে মাঠে গৌরবময় পরিসংখ্যান, অন্যদিকে ব্যক্তিগত জীবনের লড়াই, সব মিলিয়েই মহম্মদ শামি (Mohammed Shami) রয়ে গিয়েছেন আলোচনার কেন্দ্রবিন্দুতে।
মহম্মদ শামি, হাসিন জাহান ও তাঁদের কন্যা। ছবি : সংগৃহীত

আইপিএল তাঁর আরেকটি বড় আয়ের জায়গা। দিল্লি ডেয়ারডেভিলস, পাঞ্জাব কিংস, কলকাতা নাইট রাইডার্স, গুজরাট টাইটান্স ও সানরাইজার্স হায়দরাবাদ এই সমস্ত দলেই খেলেছেন তিনি। ২০২৫ সালের আইপিএল নিলামে তাঁকে ১০ কোটি টাকায় দলে ভিড়িয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। কেবল খেলা নয়, বিলাসবহুল জীবনযাপনেও শামি পিছিয়ে নেই। উত্তরপ্রদেশের আমরোহাতে তাঁর ১২ থেকে ১৫ কোটি টাকার বিশাল ফার্মহাউস রয়েছে। গাড়ির সংগ্রহশালায় রয়েছে অডি, বিএমডব্লু ৫ সিরিজ ও জাগুয়ার এফ-টাইপের মতো দামি গাড়ি।

জন্মদিনে তাই তাঁকে ঘিরে আলোচনা কেবল রেকর্ড বা সম্পত্তি নয়, তাঁর জীবনের নানা উত্থান-পতন নিয়েই। একদিকে মাঠে গৌরবময় পরিসংখ্যান, অন্যদিকে ব্যক্তিগত জীবনের লড়াই, সব মিলিয়েই মহম্মদ শামি (Mohammed Shami) রয়ে গিয়েছেন আলোচনার কেন্দ্রবিন্দুতে।
মহম্মদ শামি, হাসিন জাহান ও তাঁদের কন্যা। ছবি : সংগৃহীত

কিন্তু, যতই আর্থিক সচ্ছলতা থাকুক, ব্যক্তিগত জীবনের অশান্তি তাঁকে প্রায়ই চাপে ফেলে। প্রাক্তন স্ত্রী হাসিন জাহান (Hasin Jahan) দীর্ঘদিন ধরে শামির বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন, বিবাহ-বহির্ভূত সম্পর্ক, গার্হস্থ্য হিংসা থেকে শুরু করে বৈবাহিক ধর্ষণ পর্যন্ত। সেই মামলার টানাপোড়েন এখনও চলছে। কলকাতা হাই কোর্টের নির্দেশে শামিকে প্রাক্তন স্ত্রীকে মোটা অঙ্কের মাসিক খোরপোশ দিতে হয়।

জন্মদিনে তাই তাঁকে ঘিরে আলোচনা কেবল রেকর্ড বা সম্পত্তি নয়, তাঁর জীবনের নানা উত্থান-পতন নিয়েই। একদিকে মাঠে গৌরবময় পরিসংখ্যান, অন্যদিকে ব্যক্তিগত জীবনের লড়াই, সব মিলিয়েই মহম্মদ শামি (Mohammed Shami) রয়ে গিয়েছেন আলোচনার কেন্দ্রবিন্দুতে।
সকন্যা মহম্মদ শামি ও হাসিন জাহান। ছবি : সংগৃহীত

সেই সঙ্গে নাবালিকা মেয়ের খরচ বাবদও প্রতি মাসে নির্দিষ্ট টাকা দিতে হয়। শোনা যাচ্ছে, সেই পরিমাণ দাঁড়ায় প্রায় ৪ লক্ষ টাকা মাসে। জাতীয় দলে ফেরার সম্ভাবনা নিয়েও রয়েছে প্রশ্ন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুযোগ পেলেও এশিয়া কাপের দলে ছিলেন না। টেস্ট দল থেকে কার্যত বাদ পড়েছেন। তার উপর চোটের সমস্যাও তাঁকে ভুগিয়েছে।

জন্মদিনে তাই তাঁকে ঘিরে আলোচনা কেবল রেকর্ড বা সম্পত্তি নয়, তাঁর জীবনের নানা উত্থান-পতন নিয়েই। একদিকে মাঠে গৌরবময় পরিসংখ্যান, অন্যদিকে ব্যক্তিগত জীবনের লড়াই, সব মিলিয়েই মহম্মদ শামি (Mohammed Shami) রয়ে গিয়েছেন আলোচনার কেন্দ্রবিন্দুতে।
সকন্যা মহম্মদ শামি ও হাসিন জাহান। ছবি : সংগৃহীত

অনেকেই মনে করছেন, আবার কবে তাঁকে টিম ইন্ডিয়ার জার্সিতে দেখা যাবে, তা এখনো অনিশ্চিত।তবুও, ভক্তদের কাছে শামি আজও ‘ম্যাচ উইনার’। একসময় যেভাবে তিনি ব্যাটসম্যানদের দম বন্ধ করে রেখেছেন, সেই দৃশ্য আজও ক্রিকেটপ্রেমীরা মনে করেন। অনেকেই আশা করছেন, চোট সারিয়ে আবার মাঠে ফিরবেন এই তারকা পেসার এবং দেশের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন।

জন্মদিনে তাই তাঁকে ঘিরে আলোচনা কেবল রেকর্ড বা সম্পত্তি নয়, তাঁর জীবনের নানা উত্থান-পতন নিয়েই। একদিকে মাঠে গৌরবময় পরিসংখ্যান, অন্যদিকে ব্যক্তিগত জীবনের লড়াই, সব মিলিয়েই মহম্মদ শামি (Mohammed Shami) রয়ে গিয়েছেন আলোচনার কেন্দ্রবিন্দুতে।
মহম্মদ শামি ও হাসিন জাহান। ছবি : সংগৃহীত

জন্মদিনে তাই তাঁকে ঘিরে আলোচনা কেবল রেকর্ড বা সম্পত্তি নয়, তাঁর জীবনের নানা উত্থান-পতন নিয়েই। একদিকে মাঠে গৌরবময় পরিসংখ্যান, অন্যদিকে ব্যক্তিগত জীবনের লড়াই, সব মিলিয়েই মহম্মদ শামি (Mohammed Shami) রয়ে গিয়েছেন আলোচনার কেন্দ্রবিন্দুতে।

সব ছবি: সংগৃহীত
আরও পড়ুন : Mohammed Shami retirement, Shami World Cup dream | ‘আমি সরে গেলে কার ফয়দা হবে?’ অবসরের গুজব উড়িয়ে শেষ স্বপ্নের কথা জানালেন মহম্মদ শামি

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন