শামীকে চার ম্যাচ না খেলানো নিয়ে বোলিং কোচ কী বললেন!
Icc Cricket World Cup 2023, Indian Tem, Cricketer Mohammad Shami : শামীকে (Mohammad Shami) বিশ্বকাপের চার ম্যাচ না খেলানো নিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হন ভারতের বোলিং কোচ পরশ মামপ্রে। মামপ্রে বলেন, ‘ম্যানেজমেন্ট যে সিদ্ধান্ত নিয়েছিল তা হল, উইকেট বুঝে দল নির্বাচন করা হবে। যে উইকেটে যেটা সঠিক সমন্বয় হবে, সেই দল খেলানো হবে। আগেও অ্যাশ (আশ্বিন) মিস করেছিল। এই ধরনের সিদ্ধান্ত নেওয়া খুব কঠিন। কিন্তু দলের স্বার্থে আপনাকে সিদ্ধান্ত নিতে হ্য়। এই নিয়ে খেলোয়াড়দের সঙ্গে কথাও হয়… সেই অনুযায়ী তাঁদের জানানো হয়। ও (শামী) সেটা জানে।
প্রসঙ্গত উল্লেখ্য যে, মহম্মদ শামীকে বিশ্বকাপের পরপর চারটি ম্যাচ না খেলানো নিয়ে দেশের মহলেই সমালোচনার ঝড ওঠে। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সুনীল গাওস্কার বিশ্বকাপ একাদশ ঘোষণার পরে থেকেই বাংলার এই ক্রিকেটারকে না খেলানো নিয়ে টিম ম্যানেজমেন্টের ওপর বেজায় চটে ছিলেন। এদিকে বাংলার ক্রিকেট মহলেও সমালোচনার ঝড় বয়ে যায়। এমনকী, ক্রিকেট বিশেষজ্ঞরা বলতে শুরু করেন ক্রিকেটে ফের বাংলার বঞ্চনা।
উল্লেখ্য যে, হার্দিক পাণ্ডিয়া চোট পেলে হার্দিক পাণ্ডিয়া পরিবর্ত ক্রিকেটার হিসেবে প্রথম একাদশে জায়গা পান। ধর্মশালা ম্যাচে পাঁচ উইকেট নিয়ে সকলকে চমকে দেন বাংলার শামী। গত রবিবার ইংল্যান্ডের সঙ্গে ম্যাচে চার উইকেট নিয়েছেন। দু’টি ম্যাচে ৯ উইকেট নিয়ে ম্যানেজমেন্টকে চমকে দেন শামী।
ছবি ঋণ : আইসিসি




