পুজোয় মুক্তি আসছে মিতিন মাসি
সাশ্রয় নিউজ ★ বিনোদন ডেস্ক : সাহিত্যিক সুচিত্রা ভট্টাচার্য-এর মিতিন মাসি ফের পর্দায় আসছে। সুচিত্রা ভট্টাচার্য-এর মিতিন মাসি সিরিজের লেখাগুলি পাঠক মহলে সমাদর কুড়িয়ে নিয়েছিল সাহিত্যিকের জীবদ্দশাতেই। তাঁর আকস্মিক প্রয়াণের পর পরিচালক অরিন্দম শীল-এর পরিচালনায় সিনেমার পর্দায় মিতিন মাসিকে দর্শকরা দেখতে পান।

ছবিটিতে মিতিন মাসির চরিত্রে অভিনয় করেন কোয়েল মল্লিক। গতানুগতিক সিনেমার গণ্ডি ভেঙে কোয়েলকে ভিন্ন ভূমিকায় দর্শক গ্রহণ করেন বেশ ভালোভাবেই। সম্প্রতি অরিন্দম শীল মিতিন মাসি সিরিজের আরেকটি ছবি পরিচালনা করছেন। কলাকুশলীদের উপস্থিতিতে ছবিটির মহরত হয়ে গেল সম্প্রতি। ছবির নাম ”জঙ্গলে মিতিন মাসি”। পরিচালক সামাজিক মাধ্যমে পোস্ট করেন। এবার পুজোতেই দেখা যাবে ছবিটি। মিতিন মাসির ভূমিকায় এবারও কোয়েল মল্লিক-ই।



