মেঘালয়ে জয়রাম রমেশের পাল্টা
সাশ্রয় নিউজ ★ শিলং : মেঘালয়ে ভোটপ্রচারে গিয়ে কংগ্রেস নেতা জয়রাম রমেশ নাম না করে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেন বলে উল্লেখ। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় যে জাতীয় কংগ্রেসের আদর্শ নিয়ে প্রশ্ন তোলেন তারই পরিপ্রেক্ষিতে কংগ্রেস নেতা জয়রাম রমেশ পাল্টা বক্তব্য দেন। ‘কিছু বিরোধী দল রয়েছে, যারা সংসদে রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খড়্গের ঘরে গিয়ে বৈঠকে বসে। কিন্তু তার পরে যা কাজকর্ম করে, সেগুলো শাসক দলের পক্ষে যায়।’ মেঘালয় বিধানসভা নির্বাচনকে সামনে রেখে, রাজনৈতিক দলগুলির ভেতর প্রচার অভিযান চলছে। সেখানে সাধারণ মানুষ কোন দলকে রাজ্যের ক্ষমতা তুলে দেন, সেই দিকেই দেশের মানুষের চোখ।



