Meena Kumari biopic actress | মীনাকুমারীর বায়োপিক নিয়ে চূড়ান্ত জল্পনা, তৃপ্তি ডিমড়ি কি ছিনিয়ে নেবেন মুখ্য চরিত্রের সুযোগ?

SHARE:

মীনাকুমারীর বায়োপিক ঘিরে জল্পনা তুঙ্গে। কিয়ারা আডবাণী নাকি তৃপ্তি ডিমড়ি, কে হবেন মুখ্য চরিত্রে? পড়ুন বিস্তারিত।

পরিধি চক্রবর্তী ★ সাশ্রয় নিউজ ডেস্ক, কলকাতা : কিংবদন্তী বলিউডে অভিনেত্রী মীনাকুমারী-এর (Meena Kumari) জীবনীচিত্র ঘিরে বহুদিন ধরেই আলোচনা চলছে। কে হবেন এই বায়োপিকের মুখ? প্রথম থেকেই খবর ছিল কৃতি স্যানন (Kriti Sanon) এই চরিত্রে অভিনয় করতে পারেন। পরবর্তী সময়ে উঠে আসে কিয়ারা আডবাণী-এর (Kiara Advani) নাম। শোনা যায়, তাঁকে প্রস্তাবও দেওয়া হয়েছে এবং তিনি নাকি চুক্তিও সেরে ফেলেছেন। কিন্তু সাম্প্রতিক সময়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে আরেকজন প্রতিভাবান অভিনেত্রীর নাম, তৃপ্তি ডিমড়ি (Triptii Dimri)।

Meena Kumari biopic sparks buzz in Bollywood. Will Kiara Advani or Triptii Dimri play the iconic role? Find out the details here.
তৃপ্তি ডিমরি। ছবি: সংগৃহীত

সম্প্রতি এক সাংবাদিক বৈঠকে তৃপ্তি সরাসরি জানান, তিনি এমন জীবনীচিত্রে কাজ করতে চান। তাঁর কথায়, “আমি সবসময় চাই বাস্তব জীবনের কিংবদন্তীদের চরিত্রে কাজ করতে। মীনাকুমারীজি (Meena Kumari) আর মধুবালাজি-এর (Madhubala) আমি বিশাল ভক্ত। যদি কখনও তাঁদের জীবনী নিয়ে ছবি তৈরি হয়, আমি অবশ্যই এর অংশ হতে চাইব।” তাঁর এই মন্তব্য নতুন করে জল্পনা উস্কে দিয়েছে। দর্শকের মনে প্রশ্ন, কিয়ারা আডবাণীর (Kiara Advani) হাত থেকে কী এবার চরিত্রটি ছিনিয়ে নেবেন তৃপ্তি?অভিনয়ের চাপ প্রসঙ্গে তৃপ্তি বলেন, “ক্যামেরার সামনে দাঁড়ানো মানেই প্রচণ্ড চাপ। প্রতিটি সংলাপ, প্রতিটি প্রতিক্রিয়া, প্রতিটি দৃশ্য সবকিছুই মাথায় ঘুরতে থাকে। কিন্তু যদি এমন মহৎ চরিত্রে অভিনয়ের সুযোগ পাই, তবে সেটা শুধু চাপ নয়, তা জীবনের বড় শিক্ষাও হয়ে থাকবে।” বর্তমানে তৃপ্তি বলিউডের অন্যতম চাহিদাসম্পন্ন অভিনেত্রী। একের পর এক সফল ছবির পর তৃপ্তি ডিমড়ি পরিচালকদের প্রথম পছন্দ হয়ে উঠেছেন। ফলে মীনাকুমারীর মতো চরিত্রের জন্য তাঁকে বিবেচনা করার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।

Meena Kumari biopic sparks buzz in Bollywood. Will Kiara Advani or Triptii Dimri play the iconic role? Find out the details here.
কিয়ারা আদবাণী। ছবি: সংগৃহীত

হিন্দি চলচ্চিত্র জগতের ইতিহাসে মীনাকুমারী ছিলেন ‘ট্র্যাজেডি কুইন’। ‘বৈজু বাওয়রা’ (Baiju Bawra), ‘পরিণীতা’ (Parineeta), ‘কাজল’ (Kaajal)-এর মতো একাধিক কালজয়ী ছবিতে মীনা কুমারী দর্শকদের উপহার দিয়েছেন অবিস্মরণীয় অভিনয়। মাত্র দুই দশকের কর্মজীবনে অসংখ্য জনপ্রিয় চরিত্রে কাজ করলেও, ব্যক্তিজীবনে তিনি এক গভীর বেদনার প্রতীক হয়ে ওঠেন। মাত্র ৩৮ বছর বয়সে তাঁর জীবনাবসান হয়। তাই তাঁর বায়োপিক বা জীবনীচিত্র দর্শকদের কাছে আবেগের বিষয়।

Meena Kumari biopic sparks buzz in Bollywood. Will Kiara Advani or Triptii Dimri play the iconic role? Find out the details here.
কিয়ারা আদবাণী। ছবি: সংগৃহীত 

এই বায়োপিক পরিচালনা করছেন সিদ্ধার্থ পি মালহোত্রা (Siddharth P Malhotra)। পরিচালক এর আগেও বাস্তব জীবনের কাহিনি নিয়ে কাজ করে প্রশংসা পেয়েছেন। ফলে মীনাকুমারীর চরিত্রে সঠিক অভিনেত্রী নির্বাচন তাঁর কাছে একটি বড় চ্যালেঞ্জ। ইন্ডাস্ট্রির অন্দরের খবর বলছে, নির্মাতারা এখনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছননি। একদিকে কিয়ারা আডবাণীর তারকা-ইমেজ এবং বাণিজ্যিক জনপ্রিয়তা, অন্যদিকে তৃপ্তি ডিমড়ির অভিনয় দক্ষতা ও উত্সাহ এই দুইয়ের মধ্যে বেছে নেওয়াটাই এখন মূল প্রশ্ন।

রোমিও’ (Romeo)। কিন্তু নামটা যতটা রোমান্টিক, গল্পটা ঠিক ততটাই রক্তাক্ত ও আবেগে ভরপুর। এই ছবিতেই প্রথমবার একসঙ্গে পর্দায় আসছেন শাহিদ কাপুর (Shahid Kapoor) ও তৃপ্তি দিমরি (Triptii Dimri)। সবচেয়ে বড় চমক, বহুদিন পর বড়পর্দায় কামব্যাক করছেন তামান্না ভাটিয়া (Tamannaah Bhatia)। আর সেটা ঘটছে বিশাল ভরদ্বাজের মতো গা ছমছমে থ্রিলারের মাধ্য
তৃপ্তি ডিমরি। ছবি: সংগৃহীত

অন্যদিকে, বায়োপিকের প্রতি দর্শকের আগ্রহও ক্রমেই বাড়ছে। বলিউডে অতীতে ‘সঞ্জু’ (Sanju), ‘শকুন্তলা দেবী’ (Shakuntala Devi), ‘নীর্জা’ (Neerja)-র মতো জীবনীচিত্রগুলো বক্স অফিসে ব্যাপক সাফল্য পেয়েছে। ফলে মীনাকুমারীর জীবন নিয়ে তৈরি ছবিটিও যে ব্যাপক কৌতূহল তৈরি করবে তা বলাই বাহুল্য। বিশেষ করে যাঁদের মনে এখনও ‘চাঁদনী রাত’, ‘সাহেব বিবি অউর গুলাম’ কিংবা ‘পাকিজা’-র দৃশ্য জীবন্ত, তাঁদের জন্য এই বায়োপিক নিঃসন্দেহে হবে আবেগঘন এক অভিজ্ঞতা।বর্তমানে ইন্ডাস্ট্রির ভেতর কোনও কোনও সূত্র থেকে শোনা যাচ্ছে, নির্মাতারা হয়ত অডিশনের মাধ্যমেও অভিনেত্রী নির্বাচন করতে পারেন। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা হয়নি। কিন্তু তৃপ্তি ডিমড়ির সাম্প্রতিক মন্তব্য এই বায়োপিককে ঘিরে নতুন বিতর্ক এবং আগ্রহ তৈরি করেছে। দর্শক থেকে শুরু করে ইন্ডাস্ট্রির অনেকেই মনে করছেন, অভিনয়ের গুণে তিনি মীনাকুমারীর চরিত্রে আলাদাভাবে উজ্জ্বল হয়ে উঠতে পারেন।

মীনাকুমারীর বায়োপিক ঘিরে জল্পনা তুঙ্গে। কিয়ারা আডবাণী নাকি তৃপ্তি ডিমড়ি, কে হবেন মুখ্য চরিত্রে? পড়ুন বিস্তারিত।
কিয়ারা আদবাণী। ছবি : সংগৃহীত

এখন দেখার বিষয়, পরিচালক সিদ্ধার্থ পি মালহোত্রা (Siddharth P Malhotra) শেষ পর্যন্ত কাকে বেছে নেন। কিয়ারা আডবাণী (Kiara Advani) না তৃপ্তি ডিমড়ি (Triptii Dimri) এই দ্বন্দ্বের মীমাংসা যে ছবির অফিসিয়াল ঘোষণার দিনেই হবে, তাতে কোনও সন্দেহ নেই। আর সেই ঘোষণার অপেক্ষায় এখন পুরো বলিউড।

সব ছবি: সংগৃহীত
আরও পড়ুন : Romeo movie 2025, Shahid Kapoor new movie, Tamannaah Bhatia comeback film | রোমিও : শাহিদ-তৃপ্তির সঙ্গে এবার তামান্না ভাটিয়া! বিশাল ভরদ্বাজের থ্রিলারে ত্রিকোণ টানাপোড়েন

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন