Madhyamik Examination 2024 : বাতিল দুই পরীক্ষার্থীর উত্তরপত্র

SHARE:

এই নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে আদালতের কড়া নজরদারির পাশাপাশি, রাজ্যজুড়ে অসংখ্য শিক্ষিত যুবকের কর্মসংস্থানের ভবিষ্যৎও নির্ভর করছে আসন্ন এই পরীক্ষার উপর। দীর্ঘদিন ধরে শিক্ষক নিয়োগ স্থগিত থাকায় প্রার্থীদের মধ্যে হতাশা তৈরি হয়েছিল। তবে নতুন বিজ্ঞপ্তি প্রকাশের পর ফের ভরসা ফিরে এসেছে। অনেক প্রার্থীই বলছেন, “এবার অন্তত স্বচ্ছতার সঙ্গে নিয়োগ হবে বলে আশা করছি।”

সাশ্রয় নিউজ ★ কলকাতা : মাধ্যমিক (Madhyamik Examination 2024) শুরুর আগেই পর্ষদ ঘোষণা করেছিল, প্রশ্নপত্রতে গোপন কোড থাকবে। কেউ ছবি তুলতে গেলে তা সেই কোডের মাধ্যমে খুঁজে বের করা হবে পরীক্ষার্থীকে। এবার মাধ্যমিক শুরুর দিনই বাতিল দু’জন পরীক্ষার্থীর খাতা। সূত্রের খবর, ওই দুই পরীক্ষার্থীর খাতা বাতিল করা হয় প্রশ্নপত্রের ছবি তোলার অপরাধে। শিক্ষামন্ত্রী এবিষয়ে জানান, “লুকনো ক্রমিক নম্বরে কাজ হয়েছে।”

অন্যদিকে, প্রায় ৩৫ বছর পরে সকালে ফিরল মাধ্যমিক পরীক্ষা। ১৯৮৮ সালের আগে পর্যন্ত সকাল ৯টায় অনুষ্ঠিত হত শিক্ষার্থীদের প্রথম বোর্ড পরীক্ষা। ১৯৮৮ সালে বেলা ১২ টায় শুরু হয় মাধ্যমিক। এ বছরের আগে পর্যন্ত সেই সময়েই চলত মাধ্যমিক। এবার তা পরিবর্তন করে মধ্যশিক্ষা পর্ষদ। সকাল ১০ টা থেকে বেলা ১ টা’য় পরীক্ষা সূচী অনুযায়ী পরীক্ষা শেষ হবে।

সকালবেলা পরীক্ষার্থীদের ভেতর আতঙ্ক-উন্মদনা দুই চোখে পড়ে। এবছর মাধ্যমিক চলবে ১২ ফেব্রুয়ারি, ২০২৪ পর্যন্ত।

ছবি : প্রতীকী 

আরও খবর : Madhyamik Examination 2024 : আজ থেকে শুরু হল মাধ্যমিক পরীক্ষা

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment