Lightning Strike : নিম্নচাপের বৃষ্টি বাঁকুড়াতে, বজ্রপাতে হত ২

SHARE:

সাশ্রয় নিউজ ডেস্ক ★ বাঁকুড়া : বাঁকুড়া জুড়ে নিমঞ্চাপের বৃষ্টি। শুক্রবার জেলার সর্বত্র বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয় বলে উল্লেখ। একই সঙ্গে জলস্তর বৃদ্ধির খবর, কংসাবতী, গাঙ্গেশ্বরী, দারকেশ্বর, দামোদর, শিলাবতী নদীতে।

শুক্রবার (সকাল ৮:৩০) থেকে শনিবার (সকাল ৮:৩০) পর্যন্ত বাঁকুড়াতে বৃষ্টি হয়েছে বৃষ্টির পরিমাণ ২০.১ মিলিমিটার বলে উল্লেখ। জেলার আলাদা আলাদা বজ্রপাতে (Lightning Strike) দু’জনের প্রাণহানির ঘটনা ঘটে বলে সূত্রের খবর। নদী পারাবারের সময় তীব্র স্রোতে ভেসে গিয়ে প্রাণ হারান এক ব্যক্তি। প্রসঙ্গত উল্লেখ্য, আবহাওয়া দফতরের পূর্বাভাস মতোই শুক্রবার রাজ্যের বিভিন্ন স্থানের সঙ্গে বৃষ্টি শুরু হয় বিস্তীর্ণ বাঁকুড়ায়।

ছবি : প্রতীকী 

আরও খবর : Shikhar Dhawan : অবসর ঘোষণা করলেন শিখর ধাওয়ান

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন