নদীয়ায় বড় ব্যবধানে জয় বামেদের
সাশ্রয় নিউজ ★ কৃষ্ণনগর : নদীয়ায় বড় ব্যবধানে জয় বামেদের। একেরপর এক সমবায় নির্বাচনে বড় মার্জিনে জয়ী হয়ে নিজেদের পায়ের তলার মাটি শক্ত করে নিচ্ছে বামেরা। এর আগে পলাশিপাড়া, তাহেরপুর প্রতিদ্বন্দ্বী তৃণমূল ও বিজেপিকে তারা কোনঠাসা করে সমমবায় ভোটে জিতেছে। এবার তেহট্ট সমবায় সমিতি-এর নির্বাচনে শাসক দলকে বিশাল ব্যবধানে হারাল। বামেরা ওই নির্বাচনে মোট ৭২ টি আসনের মধ্যে ৬৭ টি আসনেই জিতেছে। মাত্র ৫ টি আসন পায় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। বিজেপি একটিও আসন পায়নি।




1 thought on “Left front : নদীয়ায় বড় ব্যবধানে জয় বামেদের”
Thanks for sharing. I read many of your blog posts, cool, your blog is very good.