Lalbagh-Murshidabad : নৌকোয় চার-চাকা গাড়ি তুলতে গিয়ে বিপত্তি, হত স্বামী-স্ত্রী, বাঁচল শিশুটি

SHARE:

নৌকোয় চার-চাকা গাড়ি তুলতে গিয়ে বিপত্তি, হত স্বামী-স্ত্রী, বাঁচল শিশুটি

সাশ্রয় নিউজ ★ লালবাগ : মুর্শিদাবাদের  (Murshidabad) লালবাগে (Lalbagh) ভাগীরথীতে (Bhagirathi River) গাড়ি পড়ে প্রাণ ত্যাগ করল এক দম্পতি। প্রাথমিক ভাবে জানা যায়, বৃহস্পতিবার সকালবেলা একটি চারচাকা গাড়ি নৌকোয় তুলতে গিয়ে হাণ্ডগিয়ার না ধরায় ভাগীরথী (Bhagirathi River) গর্ভে নেমে যায়। ঘটনাটি ঘটে মুর্শিদাবাদ জেলার লালবাগ সদর ঘাটে (Murshidabad district, Lalbagh Sadar Ghat) পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, এক দম্পতি, তাঁদের এক সন্তান সহ আরও দু’জন ছিলেন গাড়িটিতে। শিশু সন্তানটিকে স্থানীয় মানুষজন উদ্ধার করতে পারলেও শলীল সমাধী হয় তাঁর বাবা-মায়ের। সূত্রের খবর, গাড়ির মালিক নিজেই গাড়ি চালাচ্ছিলেন। তাঁর বাড়ি জিয়াগঞ্জে বলে উল্লেখ।

দেখুন সেই ভয়ঙ্কর ঘটিনা : https://youtu.be/ToJWTsUw8qo?si=7oYbjnqs1WdXIlnp

স্থানীয় মানুষজন, গাড়িটিকে মাঝ ভাগীরথীতে তলিয়ে যেতে দেখে ঝাঁপিয়ে পড়েন উদ্ধার কার্যে। তবে পরে লালবাগ থানার ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে আরও জোর দেন। স্থানীয় এক ব্যক্তির কথায়, এই ঘটনা ফের মনে করিয়ে দিল বালির ঘাটের ব্রীজের রেলিঙ ভেঙে গভীর জলে বাস তলিয়ে গিয়ে অজস্র মানুষের মৃত্যুর ঘটনা। পুলিশ সূত্রে খবর, বিস্তারিত ঘটনার ওপর সম্পূর্ণ নজরদারি চলছে। তদন্ত শুরু করেছে পুলিশ।

ছবি : সংগৃহীত 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন