সাশ্রয় নিউজ, নিজস্ব প্রতিনিধি, আগরতলা : মঙ্গলবার দুপুর ১২ টায় খোয়াই বি.আর.সি হল-এ (Khwai BRC Hall) খোয়াই জেলা যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে এবং খোয়াই জেলা শিক্ষা দপ্তরের সহযোগিতায় নেশামুক্ত ত্রিপুরা গড়তে নেশার বিরুদ্ধে সচেতনতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান আহ্বায়ক ছিলেন খোয়াই জেলা যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর কমলেন্দু শীল (Kamolendu Shil) এবং পৌরহিত্য করেন খোয়াই জেলা শিক্ষা দপ্তরের আধিকারিক স্বপন সরকার (Swapan Sarkar)।

উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোয়াই জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা সিংহ রায় দত্ত (Aparna Singh Roy Dutta)। সম্মানীয় অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক বিনয় দেব্বর্মা (Binoy Debbarma) এবং খোয়াই ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি সমীর কুমার দাস (Sameer Kumar Das)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোয়াই থানার ওসি কৃষ্ণধন সরকার (Krishnadhan Sarkar) এবং খোয়াই জেলা শাসক ও সমাহর্তা কার্যালয়ের প্রতিনিধি বাবুল দাস (Babul Das)। এছাড়া উপস্থিত ছিলেন বরিষ্ঠ শারীর শিক্ষক অজয় ভট্টাচার্য্য (Ajay Bhattacharya), ত্রিপুরা এইডস্ কন্ট্রোল সোসাইটির ক্লিনিক্যাল সার্ভিসেস্ অফিসার অনিশ দাস (Anish Das) এবং খোয়াই জেলা শিক্ষা দপ্তরের এন্টি ড্রাগ কমিটির নোডাল অফিসার সৌর প্রতিম শর্ম্মা (Saur Pratim Sharma)।

অনুষ্ঠানে উদ্বোধনী পর্বে অতিথিদের উত্তরীয় পরিয়ে ও ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়। মঙ্গলদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভসূচনা করেন উদ্বোধক ও প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিরা। এরপর উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন বিদ্যাজ্যোতি খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা (Bidyajyoti Khwai Government High School Students)। আহ্বায়ক কমলেন্দু শীল (Kamolendu Shil)স্বাগত বক্তব্য রাখেন। তারপরে বক্তৃতা দেন কৃষ্ণধন সরকার (Krishnadhan Sarkar), সমীর কুমার দাস (Sameer Kumar Das), বিনয় দেব্বর্মা (Binoy Debbarma) এবং প্রধান অতিথি অপর্ণা সিংহ রায় দত্ত (Aparna Singh Roy Dutta)। প্রথমার্ধের সমাপ্তি ঘোষণা করেন সভাপতি স্বপন সরকার (Swapan Sarkar)। দ্বিতীয়ার্ধের মূল পর্বে নেশামুক্তি বিষয়ক প্রশিক্ষণ প্রদানের দায়িত্বে ছিলেন ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটির ক্লিনিক্যাল সার্ভিসেস্ অফিসার অনিশ দাস (Anish Das)। প্রশিক্ষণ অনুষ্ঠানে ছাত্রছাত্রীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং নেশার ক্ষতিকর প্রভাব ও তার বিরুদ্ধে করণীয় বিষয়াবলি শিখেছেন। গোটা অনুষ্ঠানটি পরিচালনা করেন খোয়াই জেলা শিক্ষা দপ্তরের এন্টি ড্রাগ কমিটির নোডাল অফিসার সৌর প্রতিম শর্ম্মা (Saur Pratim Sharma)।
দর্শক-শ্রোতাদের উপস্থিতি ছিল লক্ষ্যণীয়। বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, অতিথি ও আয়োজকদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে অনুষ্ঠানটি সর্বতোভাবে সফল হয়েছে।
আরও পড়ুন : ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘ : খোয়াই কমিটির কর্মচারীদের নিয়ে বর্ধিত সভা




