বসুধা চৌধুরী ★ সাশ্রয় নিউজ : বলিউডের কুইন কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut) বরাবরই নিজের স্পষ্ট বক্তব্যের জন্য আলোচনার কেন্দ্রে থাকেন। তবে এবার তিনি যা বললেন, তা নিয়ে সমালোচনা তুঙ্গে। সম্প্রতি এক সাক্ষাৎকারে লিঙ্গসাম্য (Gender Equality) ও সমাজের সমতা নিয়ে প্রশ্ন করা হলে, বিস্ফোরক মন্তব্য করেন অভিনেত্রী তথা মান্ডির বিজেপি সাংসদ।
কঙ্গনা বলেন, “আমাকে বিতর্কিত বিষয় নিয়ে কথা বলানো হচ্ছে। আমার মনে হয়, এই পৃথিবীর মানুষ বিশ্বাস করতে শুরু করেছে, আমরা সবাই সমান। তাই এই সমাজে আমরা বোকাদের প্রজন্ম তৈরি করছি।” তিনি স্পষ্ট জানিয়ে দেন, নারী-পুরুষ সমান নয়। তাঁর মতে, সমাজে একেকজনের ভূমিকা ভিন্ন। সেই কারণেই সবাইকে এক পাল্লায় মাপা উচিত নয়। নিজের বক্তব্যে উদাহরণ দিতে গিয়ে কঙ্গনা (Kangana) বলেন, “আমি তো আমার মায়ের সমান নই। আমি অম্বানীজির (Ambani) সমানও নই। আবার তিনি আমার সমান নন। আমার কাছে চারটি জাতীয় পুরস্কার আছে। সকলে ভিন্ন প্রকৃতির। প্রত্যেকের থেকেই আমরা কিছু শিখতে পারি।
কঙ্গনা রানাওয়াত। ছবি: সংগৃহীত
এখানেই থামেননি অভিনেত্রী। তিনি আরও বলেন, “একজন শ্রমিকের পাশে বসে বুঝতে পারি, আমার চেয়ে হাজার গুণ বেশি ধৈর্য রয়েছে সেই মানুষটির। তিনি আর আমি এক নই। একটি শিশু আর একজন মহিলা সমান নয়। একজন মহিলা ও একজন পুরুষ আবার সমান নয়। একজন পুরুষ ও একজন প্রবীণ ব্যক্তি সমান নয়। আমাদের প্রত্যেকের ভিন্ন ভূমিকা রয়েছে। আমরা সকলে আলাদা।” উল্লেখ্য যে, কঙ্গনার এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই বিতর্কের ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। কেউ তাঁর বক্তব্যকে সঠিক বলেছেন, কেউ আবার সমালোচনায় সরব হয়েছেন। তবে কঙ্গনা নিজেই জানিয়েছেন, তিনি যা বিশ্বাস করেন, তা-ই বলেন। সম্প্রতি রাজনীতির মঞ্চেও একাধিক বিতর্কিত মন্তব্য করেছেন কঙ্গনা (Kangana Ranaut)। এমনকী, রাজনীতি যে তিনি উপভোগ করছেন না, তাও জানিয়েছিলেন। সেই বক্তব্য নিয়ে বিজেপির (BJP) অন্দরেই উঠেছিল নানা প্রশ্ন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে বর্তমান প্রজন্মকে ‘বোকা প্রজন্ম’ বলতেও ছাড়েননি মান্ডির সাংসদ। তিনি বলেন, “ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ২৫ বছরের অভিজ্ঞতা থাকে। কিন্তু তা-ও এদের তরফ থেকে কোনও প্রশংসা আসে না। এই বোকাদের প্রজন্ম নিজেদের প্রচারও চায় না, কারণ এরা আর কাজও চায় না।”
রাজনীতির ময়দানে পা দেওয়ার পর থেকেই একের পর এক মন্তব্য করে সংবাদ শিরোনামে এসেছেন কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut)। এবারও তার ব্যতিক্রম নয়। লিঙ্গসাম্য নিয়ে তাঁর এমন মন্তব্য নিয়ে নারীবাদী মহলে সমালোচনা হলেও, অনেকে বলছেন এটাই কঙ্গনার স্টাইল, স্পষ্ট, নির্ভীক ও বিতর্কিত। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বিজেপির (BJP) তরফে তাঁকে গুরুত্বপূর্ণ মুখ হিসেবে তুলে ধরা হলেও, এমন মন্তব্য ভোটের সময়ে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। যদিও অভিনেত্রী যে তাতে খুব বেশি বিচলিত নন, তা তাঁর কথাতেই স্পষ্ট।
Kangana Ranaut | ‘লিঙ্গসাম্য নেই, সমান হতে গেলে বোকা তৈরি হবে সমাজে’, বিস্ফোরক মন্তব্য কঙ্গনার
Sasraya News
FOLLOW US:
SHARE:

ছবি: সংগৃহীত
আরও পড়ুন : Amrita Singh, Sara Ali Khan | ‘মা কষ্ট পান, তাই ব্লক করে রাখি!’ সারার সিদ্ধান্তে হতবাক বলিউড
Author: Sasraya News
Rashmika Mandanna injury update, Vijay Deverakonda reaction | চোটে ঘরবন্দী রশ্মিকা, স্ত্রীকে কাছে পেয়ে বিজয়ের মজার আবদার! ‘পরের বার চোট ছাড়াই ছুটি নিও’
Deepti Sharma on India vs Pakistan women Asia Cup | পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে দীপ্তির হুঙ্কার, ‘ওদের থেকে এক ধাপ এগিয়েই থাকি’
Smriti Mandhana 124 runs, Smriti Mandhana world record | এক ইনিংসে জোড়া বিশ্বরেকর্ড স্মৃতি মন্ধানার! মিতালি রাজকে টপকে ইতিহাস, অথচ জানতেনই না
Salman Khan Tukaram Mundhe | কফির দাম বাড়লেই ‘ওঁকে’ পাঠাব! বন্ধুকে সালমনের হুঁশিয়ারি, নেপথ্যে তুকারাম মুন্ডে
Nepal tunnel rescue, Trishuli hydropower rescue | ভরসা ৫০০ ইঞ্জিনিয়ারের হোয়াট্সঅ্যাপ গ্রুপ! নেপালের সুড়ঙ্গে জীবনের খোঁজে নকশা দেখিয়ে চলছে উদ্ধারকাজ