ধর্মতলায় রাস্তায় হামাগুড়ি দিয়ে প্রতিবাদ আন্দোলন চাকরিপ্রার্থীদের
সাশ্রয় নিউজ ★ কলকাতা : এর আগেও চাকরিপ্রার্থীরা রাস্তায় মিছিল আন্দোলন করেছেন বিভিন্নভাবে। সোমবার সশহর শহর কলকাতা দেখল চাকরিপ্রার্থীদের অভিনব আন্দোলন। ধর্মতলার রাস্তায় প্রাথমিক ও উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীরা রাস্তায় হামাগুড়ি দিয়ে মিছিল করলেন। ওয়াই-চ্যানেলে তাঁরা চাকরির দাবিতে বিক্ষোভ দেখান। চাকরিপ্রার্থীরা জানান, “৯ বছর ধরে একটা আপার প্রাইমারি প্রসেস শেষ করতে পারল না। এই সরকারকে ধিক্কার জানাই। হয় আমাদের স্কুলে যাওয়ার ব্যবস্থা করুন, না হলে এই রাজপথে আমরা খেলব।” আরেক চাকরিপ্রার্থী বলেন, আমাদের ৯ বছরের যন্ত্রণা। তা আর সহ্য করা যাচ্ছে না। এভাবে দিনের পর দিন রাস্তায় বসে অসুস্থ হয়ে পড়ছি আমরা।” স্কুল সার্ভিস কমিশন সূত্রের জানানো হয়, “আদালতের নির্দেশ থাকলেও সময় নিয়ে স্কুল সার্ভিস প্যানেল তৈরি করছে।” আর এই বিলম্বই তাঁদের ভেতর ধৈর্যের বাঁধ ভেঙেছে বলে জানান চাকরি প্রার্থীরা।



