প্রিয়াঙ্কা চতুর্বেদী, সাশ্রয় নিউজ ডেস্ক ★ মুম্বাই: ছোটপর্দার জনপ্রিয় মুখ জেনিফার উইংগেটকে (Jennifer Winget) ঘিরে নতুন করে জোর গুঞ্জন শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। গত কয়েক দিন ধরেই তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা তুঙ্গে, বিশেষ করে কর্ণ ওয়াহী (Karan Wahi)-এর সঙ্গে তাঁর সম্পর্কের জল্পনা। তার মাঝেই ইনস্টাগ্রামে একটি সাধারণ মন্তব্য যেন আগুনে ঘি ঢেলে দিয়েছে। ‘ডান্স, প্লিজ’ এই দু’টি শব্দ নিয়েই শুরু হয়েছে হাজার প্রশ্ন, ‘তবে কি সত্যিই বিয়ের পথে হাঁটছেন জেনিফার?’ ঘটনার সূত্রপাত একটি জনপ্রিয় ‘ওয়েডিং ডান্স’ (Wedding Dance) ইনস্টাগ্রাম পেজকে কেন্দ্র করে। বিয়ের অনুষ্ঠানের আয়োজন সংক্রান্ত ওই পেজ থেকে একটি নবদম্পতির ছবি পোস্ট করা হয়। সেখানে লেখা ছিল, ‘আপনারাও কি নিজেদের বিয়েতে এমন আয়োজন চান? মন্তব্যে “ডান্স” লিখুন।’ আর সেই পোস্টেই জেনিফারের মন্তব্য ‘ডান্স, প্লিজ’। মুহূর্তের মধ্যে নজরে আসে অনুরাগীদের। তারপর থেকেই শুরু হয় জল্পনার ঝড়।
অনেকেই মনে করছেন, এটি নিছক মজা নয়, নিজের জীবনের নতুন অধ্যায়ের ইঙ্গিতই দিয়েছেন অভিনেত্রী। যদিও কিছু সময়ের মধ্যেই ওই মন্তব্য মুছে দেন জেনিফার। কিন্তু ততক্ষণে স্ক্রিনশট ভাইরাল হয়ে গিয়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। ফলে প্রশ্ন আরও ঘনীভূত হয়েছে, ‘কিছু কি লুকচ্ছেন তিনি?’ অনুরাগীদের একাংশের মতে, দীর্ঘ দিন পর নিজের ব্যক্তিগত জীবন নিয়ে নতুন সিদ্ধান্ত নিতে চলেছেন জেনিফার।
জেনিফার ইউংগেট ও কর্ণ ওয়াহী। ছবি : সংগৃহীত
এক ভক্তের কথায়, ‘অবশেষে নিজের জীবনে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন তিনি, এটা জানলে সত্যিই ভাল লাগবে।’ আবার কেউ লিখেছেন, ‘এই জল্পনা সত্যি হলে আমরা সবচেয়ে খুশি হব।’ কিন্তু এই গুঞ্জনের কেন্দ্রে থাকা কর্ণ ওয়াহী (Karan Wahi) ইতিমধ্যেই বিষয়টি উড়িয়ে দিয়েছেন। ‘দিল মিল গয়ে’ (Dill Mill Gayye) ধারাবাহিক খ্যাত অভিনেতা সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে খানিক ব্যঙ্গের সুরেই লেখেন, ‘সস্তার প্রচার করে আমাদের আরও জনপ্রিয় করার জন্য ধন্যবাদ।’ তাঁর এই মন্তব্য অনেকটাই পরিষ্কার করে দেয় যে, অন্তত তাঁর দিক থেকে এই সম্পর্কের গুঞ্জনকে গুরুত্ব দেওয়া হচ্ছে না।
শুধু তাই নয়, জেনিফারের সঙ্গে একটি রিল ভিডিও শেয়ার করে কর্ণ আরও লেখেন, ‘কিছু সম্পর্ক, কিছু বন্ধন, প্রেমের থেকেও বেশি গভীর হয়।’ এই বক্তব্যে অনেকেই মনে করছেন, তাঁদের মধ্যে বন্ধুত্ব ছাড়া অন্য কোনও সম্পর্ক নেই। ফলে প্রশ্ন উঠছে, যদি কর্ণ না হন, তা হলে কি অন্য কেউ রয়েছেন জেনিফারের জীবনে?
জেনিফার উইংগেট। ছবি : সংগৃহীত
উল্লেখ্য, এর আগে ২০১২ সালে অভিনেতা কর্ণ সিং গ্রোভার (Karan Singh Grover)-এর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন জেনিফার উইংগেট (Jennifer Winget)। কিন্তু সেই সম্পর্ক বেশি দিন টেকেনি। মাত্র দুই বছরের মধ্যে তাঁদের বিচ্ছেদ ঘটে। পরবর্তীতে কর্ণ সিং গ্রোভার বিয়ে করেন বলিউড অভিনেত্রী বিপাশা বসুকে (Bipasha Basu)। অন্য দিকে, জেনিফার নিজের কেরিয়ারেই মন দেন এবং ব্যক্তিগত জীবন অনেকটাই আড়ালে রাখেন। এই প্রেক্ষাপটে তাঁর সাম্প্রতিক মন্তব্য নতুন করে আলোচনায় এনে দিয়েছে তাঁকে। বিনোদন জগতে এখন প্রশ্ন একটাই, ‘জেনিফার কী আবার বিয়ের পথে?’ যদিও অভিনেত্রীর তরফে এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা এখনও পাওয়া যায়নি।
জেনিফার উইংগেট। ছবি : সংগৃহীত
সোশ্যাল মিডিয়ার যুগে একটি ছোট্ট মন্তব্য কীভাবে বড় খবর হয়ে উঠতে পারে, তারই আরেকটি উদাহরণ এই ঘটনা। ভক্তদের কৌতূহল, মিডিয়ার নজর এখন জেনিফার উইংগেটকে ঘিরে, উত্তেজনা চরমে। তিনি কি সত্যিই নতুন জীবনের দিকে পা বাড়াচ্ছেন, না কি এটি শুধুই এক মুহূর্তের মজা, তার উত্তর সময়ই দেবে। ততদিন পর্যন্ত জল্পনা চলবে, আলোচনা বাড়বে, আর অনুরাগীরা অপেক্ষায় থাকবেন তাঁদের প্রিয় অভিনেত্রীর কাছ থেকে কোনও নিশ্চিত খবর শোনার জন্য।
Jennifer Winget marriage news, Karan Wahi relationship truth | বিয়ের জল্পনায় উত্তাল নেটদুনিয়া! ‘ডান্স, প্লিজ়’ মন্তব্য ঘিরে জেনিফার, পাত্র কী কর্ণ ওয়াহী নাকি অন্য কেউ?
Sasraya News
FOLLOW US:
SHARE:
প্রিয়াঙ্কা চতুর্বেদী, সাশ্রয় নিউজ ডেস্ক ★ মুম্বাই: ছোটপর্দার জনপ্রিয় মুখ জেনিফার উইংগেটকে (Jennifer Winget) ঘিরে নতুন করে জোর গুঞ্জন শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। গত কয়েক দিন ধরেই তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা তুঙ্গে, বিশেষ করে কর্ণ ওয়াহী (Karan Wahi)-এর সঙ্গে তাঁর সম্পর্কের জল্পনা। তার মাঝেই ইনস্টাগ্রামে একটি সাধারণ মন্তব্য যেন আগুনে ঘি ঢেলে দিয়েছে। ‘ডান্স, প্লিজ’ এই দু’টি শব্দ নিয়েই শুরু হয়েছে হাজার প্রশ্ন, ‘তবে কি সত্যিই বিয়ের পথে হাঁটছেন জেনিফার?’ ঘটনার সূত্রপাত একটি জনপ্রিয় ‘ওয়েডিং ডান্স’ (Wedding Dance) ইনস্টাগ্রাম পেজকে কেন্দ্র করে। বিয়ের অনুষ্ঠানের আয়োজন সংক্রান্ত ওই পেজ থেকে একটি নবদম্পতির ছবি পোস্ট করা হয়। সেখানে লেখা ছিল, ‘আপনারাও কি নিজেদের বিয়েতে এমন আয়োজন চান? মন্তব্যে “ডান্স” লিখুন।’ আর সেই পোস্টেই জেনিফারের মন্তব্য ‘ডান্স, প্লিজ’। মুহূর্তের মধ্যে নজরে আসে অনুরাগীদের। তারপর থেকেই শুরু হয় জল্পনার ঝড়।
আরও পড়ুন : Jennifer Lopez : বিয়ের আগে কেন প্রেমিকের সঙ্গে চুক্তিপত্র সাক্ষর জেনিফারের?
আরও পড়ুন : Sonakshi Sinha Nepotism Ad | ‘সোনার চামচ মুখে নিয়েই জন্ম!’ নেপোটিজম বিতর্ককে বিদ্রুপ করে ভাইরাল সোনাক্ষী সিনহা, বলিউডে নতুন আলোচনার ঝড়
অনেকেই মনে করছেন, এটি নিছক মজা নয়, নিজের জীবনের নতুন অধ্যায়ের ইঙ্গিতই দিয়েছেন অভিনেত্রী। যদিও কিছু সময়ের মধ্যেই ওই মন্তব্য মুছে দেন জেনিফার। কিন্তু ততক্ষণে স্ক্রিনশট ভাইরাল হয়ে গিয়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। ফলে প্রশ্ন আরও ঘনীভূত হয়েছে, ‘কিছু কি লুকচ্ছেন তিনি?’ অনুরাগীদের একাংশের মতে, দীর্ঘ দিন পর নিজের ব্যক্তিগত জীবন নিয়ে নতুন সিদ্ধান্ত নিতে চলেছেন জেনিফার।
এক ভক্তের কথায়, ‘অবশেষে নিজের জীবনে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন তিনি, এটা জানলে সত্যিই ভাল লাগবে।’ আবার কেউ লিখেছেন, ‘এই জল্পনা সত্যি হলে আমরা সবচেয়ে খুশি হব।’ কিন্তু এই গুঞ্জনের কেন্দ্রে থাকা কর্ণ ওয়াহী (Karan Wahi) ইতিমধ্যেই বিষয়টি উড়িয়ে দিয়েছেন। ‘দিল মিল গয়ে’ (Dill Mill Gayye) ধারাবাহিক খ্যাত অভিনেতা সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে খানিক ব্যঙ্গের সুরেই লেখেন, ‘সস্তার প্রচার করে আমাদের আরও জনপ্রিয় করার জন্য ধন্যবাদ।’ তাঁর এই মন্তব্য অনেকটাই পরিষ্কার করে দেয় যে, অন্তত তাঁর দিক থেকে এই সম্পর্কের গুঞ্জনকে গুরুত্ব দেওয়া হচ্ছে না।
আরও পড়ুন : Deepika Padukone Sanjay Leela Bhansali | রণবীরকে নয়, এক সময় বিয়ের পছন্দে পরিচালক! দীপিকার পুরনো মন্তব্য ঘিরে ফের চর্চা
শুধু তাই নয়, জেনিফারের সঙ্গে একটি রিল ভিডিও শেয়ার করে কর্ণ আরও লেখেন, ‘কিছু সম্পর্ক, কিছু বন্ধন, প্রেমের থেকেও বেশি গভীর হয়।’ এই বক্তব্যে অনেকেই মনে করছেন, তাঁদের মধ্যে বন্ধুত্ব ছাড়া অন্য কোনও সম্পর্ক নেই। ফলে প্রশ্ন উঠছে, যদি কর্ণ না হন, তা হলে কি অন্য কেউ রয়েছেন জেনিফারের জীবনে?
উল্লেখ্য, এর আগে ২০১২ সালে অভিনেতা কর্ণ সিং গ্রোভার (Karan Singh Grover)-এর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন জেনিফার উইংগেট (Jennifer Winget)। কিন্তু সেই সম্পর্ক বেশি দিন টেকেনি। মাত্র দুই বছরের মধ্যে তাঁদের বিচ্ছেদ ঘটে। পরবর্তীতে কর্ণ সিং গ্রোভার বিয়ে করেন বলিউড অভিনেত্রী বিপাশা বসুকে (Bipasha Basu)। অন্য দিকে, জেনিফার নিজের কেরিয়ারেই মন দেন এবং ব্যক্তিগত জীবন অনেকটাই আড়ালে রাখেন। এই প্রেক্ষাপটে তাঁর সাম্প্রতিক মন্তব্য নতুন করে আলোচনায় এনে দিয়েছে তাঁকে। বিনোদন জগতে এখন প্রশ্ন একটাই, ‘জেনিফার কী আবার বিয়ের পথে?’ যদিও অভিনেত্রীর তরফে এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা এখনও পাওয়া যায়নি।
সোশ্যাল মিডিয়ার যুগে একটি ছোট্ট মন্তব্য কীভাবে বড় খবর হয়ে উঠতে পারে, তারই আরেকটি উদাহরণ এই ঘটনা। ভক্তদের কৌতূহল, মিডিয়ার নজর এখন জেনিফার উইংগেটকে ঘিরে, উত্তেজনা চরমে। তিনি কি সত্যিই নতুন জীবনের দিকে পা বাড়াচ্ছেন, না কি এটি শুধুই এক মুহূর্তের মজা, তার উত্তর সময়ই দেবে। ততদিন পর্যন্ত জল্পনা চলবে, আলোচনা বাড়বে, আর অনুরাগীরা অপেক্ষায় থাকবেন তাঁদের প্রিয় অভিনেত্রীর কাছ থেকে কোনও নিশ্চিত খবর শোনার জন্য।
সব ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Priyanka Nick Relationship | নিকের সঙ্গে বিচ্ছেদ? গুঞ্জনে সরাসরি জবাব প্রিয়াঙ্কা চোপড়ার
Author: Sasraya News
Bollywood Actor Salman Khan | ‘স্ক্রিপ্ট না পড়েই ছবি করি!’ সলমন খানের চমকে দেওয়া স্বীকারোক্তিতে তোলপাড় বলিউড
Shah Rukh Khan Bollywood, Saif Ali Khan interview | সইফ আলি খানের মুখে কিং খানের প্রশংসায় সরগরম ইন্ডাস্ট্রি
Nandigram bypoll 2026, Suvendu Adhikari meeting | নন্দীগ্রাম উপনির্বাচন ঘিরে তৎপরতা তুঙ্গে, ‘ঘরে বসে নয়, মানুষের পাশে’ : কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
WB College Admission Online | বাড়িতে বসেই কলেজে ভর্তি, অনলাইন পোর্টাল চালু, স্বচ্ছতা বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের
Sankar Ghosh education reform | বাংলায় কি ফিরছে পাশ-ফেল প্রথা? শিক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের ইঙ্গিত শঙ্কর ঘোষের