IPL 2026 To Begin On March 28, Royal Challengers Bengaluru To Play Opening Match | ২৮ মার্চ থেকে শুরু আইপিএল ২০২৬, উদ্বোধনী ম্যাচে খেলবে আরসিবি, ঘোষণা স্টার স্পোর্টসের

SHARE:

অবশেষে জানা গেল আইপিএল ২০২৬ শুরুর দিন। ২৮ মার্চ থেকে শুরু হচ্ছে বিশ্বের জনপ্রিয় টি-টোয়েন্টি লিগ। উদ্বোধনী ম্যাচে খেলবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। The Indian Premier League 2026 will start on March 28. Defending champions Royal Challengers Bengaluru will play the opening match at M. Chinnaswamy Stadium.

তনুজা বন্দ্যোপাধ্যায় ★ সাশ্রয় নিউজ ডেস্ক, কলকাতা : ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের আনন্দের মধ্যেই ক্রিকেটপ্রেমীদের জন্য এল আরেক বড় খবর। বহু জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ঘোষণা করা হল আইপিএলের নতুন মরসুম শুরুর দিন। জানা গিয়েছে, আগামী ২৮ মার্চ থেকে শুরু হবে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি প্রতিযোগিতা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (Indian Premier League বা IPL)। সম্প্রচারকারী সংস্থা স্টার স্পোর্টস (Star Sports) এই দিনটি আনুষ্ঠানিক ভাবে জানিয়ে দিয়েছে। গত কয়েক সপ্তাহ ধরে আইপিএলের সূচী ও শুরুর দিন নিয়ে নানা আলোচনা চলছিল। প্রথম দিকে শোনা গিয়েছিল ২৬ মার্চ থেকেই শুরু হতে পারে প্রতিযোগিতা। কিন্তু শেষ পর্যন্ত তা দু’দিন পিছিয়ে ২৮ মার্চ নির্ধারণ করা হয়েছে। যদিও আইপিএল শুরু হওয়ার তারিখ ঘোষিত হলেও এখনও পর্যন্ত পুরো প্রতিযোগিতার সূচি প্রকাশ করা হয়নি। ক্রিকেটপ্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন কবে প্রকাশ্যে আসবে পূর্ণাঙ্গ ম্যাচ তালিকা।

আরও পড়ুন : IICDEM 2026 India, Raisina Science Diplomacy Initiative | ভারতে প্রথমবার অনুষ্ঠিত হবে রাইসিনা সায়েন্স ডিপ্লোমেসি ইনিশিয়েটিভ ও IICDEM 2026: নির্বাচন ব্যবস্থাপনায় বৈশ্বিক সংলাপের মঞ্চ

ক্রিকেট প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, আগামী সপ্তাহেই সম্ভাব্য সূচী ঘোষণা করতে পারে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (Board of Control for Cricket in India) বা সংক্ষেপে বিসিসিআই। আগে ধারণা করা হয়েছিল ৬ বা ৭ মার্চ সূচী প্রকাশ করা হতে পারে, কিন্তু প্রশাসনিক কিছু কারণে সেই ঘোষণা পিছিয়ে যায়। বিসিসিআইয়ের একজন কর্তা জানিয়েছেন, ‘আমরা দ্রুতই সূচী প্রকাশের জন্য প্রস্তুতি নিচ্ছি। কয়েকটি বিষয় চূড়ান্ত হলেই পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে।’ এই দেরির পেছনে অন্যতম কারণ হল দেশের কয়েকটি গুরুত্বপূর্ণ রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচন। চলতি বছরে পশ্চিমবঙ্গ (West Bengal), অসম (Assam) এবং তামিলনাড়ুতে (Tamil Nadu) নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। এই তিন রাজ্যেই আইপিএলের একাধিক ম্যাচ আয়োজন করা হয়। ফলে নিরাপত্তা, প্রশাসনিক অনুমতি এবং মাঠ ব্যবস্থাপনা নিয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করছে আইপিএলের গভর্নিং কাউন্সিল। পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার (Kolkata) ইডেন গার্ডেন্স (Eden Gardens) হল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) দলের ঘরের মাঠ। একইভাবে তামিলনাড়ুর চেন্নাই (Chennai) শহরে অবস্থিত এম. এ. চিদাম্বরম স্টেডিয়াম (M. A. Chidambaram Stadium) হল চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)-এর ঘরের মাঠ। অন্য দিকে অসমের গুয়াহাটিতেও (Guwahati) কয়েকটি ঘরের ম্যাচ আয়োজন করে রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। ফলে নির্বাচনের সময়সূচীর সঙ্গে সামঞ্জস্য রেখে আইপিএলের ম্যাচ সূচী তৈরি করা হচ্ছে বলে উল্লেখ।

আইপিএল গভর্নিং কাউন্সিল ইতিমধ্যেই প্রতিযোগিতায় অংশ নেওয়া ১০টি ফ্র্যাঞ্চাইজিকে বিষয়টি জানিয়েছে। সূত্রের খবর, জাতীয় নির্বাচন কমিশন ভোটের নির্দিষ্ট দিন ঘোষণা করলেই দ্রুত চূড়ান্ত সূচী প্রকাশ করা হবে। উল্লেখ্য যে, এবার আইপিএলের উদ্বোধনী ম্যাচ নিয়েও ইতিমধ্যেই উত্তেজনা তুঙ্গে। জানা গিয়েছে, প্রথম ম্যাচে মাঠে নামবে গত মরসুমের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru)। ম্যাচটি আয়োজন করা হবে বেঙ্গালুরুর ঐতিহ্যবাহী এম. চিন্নাস্বামী স্টেডিয়াম-এ (M. Chinnaswamy Stadium)। তবে উদ্বোধনী ম্যাচে বিরাট কোহলিদের (Virat Kohli) প্রতিপক্ষ কোন দল হবে, তা এখনও প্রকাশ্যে আসেনি। প্রসঙ্গত, গত মরসুমে আইপিএল জয়ের পর বেঙ্গালুরু শহরে যে উচ্ছ্বাস দেখা গিয়েছিল, তা ভারতীয় ক্রিকেট ইতিহাসে অন্যতম স্মরণীয় মুহূর্ত হয়ে রয়েছে। ট্রফি জয়ের পর দল শহরে ফিরে এলে হাজার হাজার সমর্থক রাস্তায় নেমে উৎসব শুরু করেন। কিন্তু সেই আনন্দঘন পরিবেশেই ঘটে যায় এক মর্মান্তিক দুর্ঘটনা। স্টেডিয়ামের বাইরে পদপিষ্ট হয়ে ১১ জন সমর্থকের মৃত্যু হয়। সেই ঘটনার পর দীর্ঘ সময়ের জন্য চিন্নাস্বামী স্টেডিয়ামে বড় ম্যাচ আয়োজন বন্ধ রাখা হয়েছিল।

পরবর্তীতে স্টেডিয়ামের নিরাপত্তা ও অবকাঠামো উন্নয়নের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ সংস্কার করা হয়। প্রশাসন এবং আইপিএল কর্তৃপক্ষ যৌথ ভাবে নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করার সিদ্ধান্ত নেয়। অবশেষে সেই সংস্কারের পর আবার চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএলের উদ্বোধনী ম্যাচ আয়োজনের অনুমতি দেওয়া হয়েছে। ফলে বেঙ্গালুরু শহরের ক্রিকেটপ্রেমীরা আবারও মাঠে বসে আইপিএলের উত্তেজনা উপভোগ করার সুযোগ পাবেন। জানা গিয়েছে, বেঙ্গালুরু দল এ বছর তাদের সাতটি ঘরের ম্যাচের মধ্যে পাঁচটি খেলবে চিন্নাস্বামী স্টেডিয়ামেই। বাকি দুটি ম্যাচ আয়োজন করা হবে রায়পুর (Raipur) শহরে। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে লজিস্টিক ও নিরাপত্তা সংক্রান্ত কিছু কারণ বিবেচনা করে। অন্যদিকে, বিশ্বজয়ের পর ভারতীয় ক্রিকেটে এখন উচ্ছ্বাসের আবহ। সেই আবহের মধ্যেই আইপিএলের নতুন মরসুম শুরু হওয়ায় উত্তেজনা আরও বাড়বে বলেই মনে করছেন ক্রিকেটবিশেষজ্ঞরা। বিশ্বের নানা প্রান্তের তারকা ক্রিকেটারদের অংশগ্রহণে আইপিএল শুধু একটি লিগ নয়, বরং ক্রিকেট বিনোদনের অন্যতম বৃহৎ মঞ্চে পরিণত হয়েছে।

প্রতিবছরের মতো এ বছরও কোটি কোটি দর্শক টেলিভিশন ও ডিজিটাল প্ল্যাটফর্মে আইপিএলের প্রতিটি ম্যাচ উপভোগ করবেন। ক্রিকেটপ্রেমীদের কাছে মার্চের শেষ সপ্তাহ মানেই আইপিএলের উৎসব। আর এবার সেই উৎসব শুরু হচ্ছে ২৮ মার্চ থেকে, যা ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রে। এখন শুধু অপেক্ষা পূর্ণাঙ্গ সূচি ঘোষণার। কে খেলবে কার বিরুদ্ধে? কোন শহরে হবে বড় ম্যাচ? সব প্রশ্নের উত্তর মিলবে খুব শিগগিরই। তবে একটি বিষয় নিশ্চিত, আইপিএলের নতুন মরসুম আবারও ক্রিকেট বিশ্বের নজর কেড়ে নিতে চলেছে।

ছবি : সংগৃহীত
আরও পড়ুন : MS Dhoni Chennai return update, IPL 2026 CSK squad changes | আইপিএল ২০২৬ -এর প্রস্তুতিতে ঝাঁপ দিল চেন্নাই সুপার কিংস, ধোনির প্রত্যাবর্তনের অপেক্ষায় উন্মোচিত হল নতুন জার্সি

Sasraya News
Author: Sasraya News

আরো পড়ুন