India vs Australia T20I Series : ৪৪ রানে জয় ভারতের

SHARE:

৪৪ রানে জয় ভারতের, ২-০ তে এগিয়ে গেল রিঙ্কুরা 

India vs Australia T20I Series, Thirubanantapuram, T20, Rinku Singh, Yashasi Jaiswal, Ritiraj Gaikward, Ishan Kishan, Suriyakumar Yadav, Rinku Singh, Tim Devid, Marcus Stoinis, Matthu Wade, Ravi Bishnoi, Team India, Coach VVS Laxman, T20I Series :: সাশ্রয় নিউজতিরুবনন্তপূরম: পাঁচ ম্যাচের টি ২০ সিরিজে ২-০ তে এগিয়ে গেল ভারত। তিরুবনন্তপূরমে মাঠ নিয়ে পূর্ব ঘোষিত কোনও সমস্যায় পড়তে হল না৷ পড়তে হয়নি শিশিরের সমস্যাতেও। তেমনি এদিন বৃষ্টির পূর্বাভাস থাকলেও দেখা মেলেনি। টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েই কী টি ২০ -এর দ্বিতীয় ম্যাচ হারলেন অজিরা। সিদ্ধান্তে ভুল ছিল। 

ব্যাট করতে নেমে ভারতীয় ব্যাটাররা প্রথম পাওয়ার প্লে দারুণভাবে কাজে লাগাল। ঋতুরাজ যশস্বী জশোয়ালের ব্যাটিং ভারতকে বড় রানের দিকে এগিয়ে নিয়ে গেল। ঋতুরাজের ক্রিজে দাঁড়িয়ে যাওয়া ও যশস্বীর টেনে স্কোর বোর্ডের রানের অঙ্ক বৃদ্ধি, সব মিলিয়ে ভারতকে মজবুত জায়গায় নিয়ে গেল। যশস্বী ২৫ বলে ৫২ রান করে ফিরে যাওয়ার পরে ঈশান কিষাণ-এর বিধ্বংসী ব্যাটিং! ভিবিএস লক্ষ্মণের এই দলটি একে অপরের সঙ্গে দারুণ বোঝাপড়া করে ক্রিকেট খেলল তিরুবনন্তপূরমেও। ঋতুরাজ গায়কোয়াড এদিন ৪৩ বলে ৫৮ রান করলেন। ক্যাপ্টেন সূর্যকুমার যাদব বড় রান না পেলেও এদিন ১০ বলে ১৯ রান যোগ করেন। পাশাপাশি পুরো দলটিকে সর্বক্ষণ ক্রিকেট মনোযোগী করতে দেখা গেল নতুন ক্যাপ্টেন সূর্যকুমারকে। রিঙ্কু সিং রবিবারও ফুরফুরে কিন্তু বিধ্বংসী মেজাজে ব্যাট করেন দলের স্কোর বোর্ডকে মজবুত করে দিলেন। মাত্র ৯ বল খেলে রিঙ্কু ৩১ রান করলেন। এদিনও ভারতীয় মিডল অর্ডারটি আরেকবার নতুন করে নিজেকে চেনালেন। ভারতের ইনিংস শেষ হয় ২৩৫/৪ -এ।

অস্ট্রেলিয়ার ব্যাটাররা তাঁদের ইনিংস শুরু করতেই ঝাঁপিয়ে পড়ল ভারতের বোলাররা। ভিভিএস লক্ষ্মণ-এর ইয়াং ব্রিগেডের সামনে মার্ক্যু স্টইনস ও টিম ডেভিড ছাড়া বড় পার্টনারশিপ করতে ব্যর্থ হল। স্টইনস ২৫ বলে ৪৫ রান করেন। টিম ডেভিড ২২ বলে ৩৭। পরে ব্যাট করতে নেমে অজিদের স্কোর বোর্ডে রান বৃদ্ধি করলেন ম্যাথু ওয়েড। ম্যাথু ২৩ বলে ৪২ রান করেন। রবি বিষ্ণু, প্রদেশ ৩ টি করে উইকেট নেন। অক্ষর প্যাটেল ও অর্শ্বদীপ সিং ১ টি করে উইকেট নিয়েছেন। প্রসঙ্গত ভারতের ২৩৫ রান চেজ করতে নেমে অজিদের ইনিংস থেমে গেল ২০ ওভারে ১৯১ এ। ম্যান অফ দ্য ম্যাচ হন যশস্বী জশোয়াল জশোয়াল। ভারত ও অস্ট্রেলিয়ার ভেতর পাঁচ ম্যাচের সিরিজের তৃতীয় ম্যাচে দুই দল ফের মুখোমুখি হবে এই মাসের ২৮ তারিখ, গুয়াহাটিতে।

ছবি ঋণ : পিটিআই 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment