অজিদের সঙ্গে যুদ্ধ করে সিরিজ জয় ভারতের
সাশ্রয় নিউজ : হায়দরাবাদে অনুষ্ঠিত ভারত অস্ট্রেলিয়া ম্যাচ। ২০১৯-এ ভারতীয় দল খেলেছিল এই স্টেডিয়ামে। আজকের ম্যাচের গুরুত্ব ছিল অন্যরকম। দুই দলেরই সিরিজ জয়ের নজর ছিল। টস জয়ের পরেই মুহূর্ত অপেক্ষা না করে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন রোহিত শর্মা। বলার অপেক্ষা রাখে না, রোহিতদের পাখির চোখ ছিল সিরিজ জয়। বিশ্বকাপের পূর্বে এই ম্যাচ ভারত ও অস্টেলিয়া দুই দলের কাছেই গুরুত্বপূর্ণ। গত ম্যাচ বৃষ্টি বিঘ্নিত থাকলেও, ওই ম্যাচটি জিতেছে ভারত। আজকের ম্যাচে পিচ ব্যাটসম্যানদের পক্ষে। অধিনায়ক রোহিতের স্পষ্ট বক্তব্য, ‘অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ সবসময় চ্যালেঞ্জিং। ‘
ছন্দময়ভাবে অস্ট্রেলিয়া ব্যাটিং শুরু করেছিল। শেষ পর্যন্ত ১৮৬/৭ স্কোর ২০ ওভারে। চাহালের ২২ রান দিয়ে ১ ইউকেট, ৩৩ রান দিয়ে অক্ষর প্যাটেল ৩ উইকেট ভারতকে ম্যাচে ফেরায়। অনবদ্য একটি ক্যাচ নেন রোহিত। টি-২০ তে অস্ট্রেলিয়ার হয়ে জীবনের প্রথম পঞ্চাশ করেন টিম ডেভিড। ৫৪ রান করে রোহিতের হাতে ক্যাচ দিলেন এই অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান। তেমনি জশ ইংলিশের উইকেটটি বেশ লক্ষণীয়ভাবেই তুলে নেন অক্ষর প্যাটেল। স্লগ ওভারের চোখ রাঙানি থেকে মুক্তি পেল না টিম-ইন্ডিয়া। ১৮৬ /৭, ২০ ওভার শেষ।
ভারত ব্যাট করতে নামলে স্টেডিয়ামে দর্শকদের উত্তেজনা চরমে পৌঁছয়। কিন্তু খেলার শুরুর ওভারের লাস্ট বলে মাত্র ৪ বল খেলে ১ রানে উইকেট তুলে দেন ওপেনার লোকেশ রাহুল। এই ব্যাটস ম্যানের প্রতি প্রত্যাশা ছিল দর্শক ও ক্রিকেট বিশ্লেষকদের। দর্শকদের প্রত্যাশা মতন শুরুটা ভাল করেনি টিম-ইন্ডিয়ার ওপেনিং জুটি। তখন খেলার চতুর্থ ওভার। তখন ভারতের স্কোর ৫২। মাত্র ১৭ রান করে আউট হলেন রোহিত শর্মা। খেলেছেন ১৪ টি বল। একটি ওভার বাউণ্ডারি মেরে সূর্যকুমার যাদব ৫০ করলেন ২৯ বল খেলে।
ক্রিজে বিরাট কোহলি ও সুর্যকুমার। বিরাট কোহলি ও সূর্যকুমার যাদবের অনবদ্য ১০০ পার্টনারশিপ ভারতীয় দলের ব্যাটিং লাইন আপে সমতা ফেরায়। এই ১০০ পার্টনারশিপ করতে বিরাট ও সূর্য খরচ করেছেন ৫৯ বল। কিন্তু ফ্রিঞ্চের হাতে ক্যাচ তুলে দিলেন সূর্য। ফ্রিঞ্চ লং অফ থেকে সূর্যকুমারকে প্যাভিলিয়নের পথ দেখান। সূর্য ৬৯ রান করেন ৩৬ বল খেলে। এই তরুণ ক্রিকেটারের পিঠ চাপড়ে দেন বিরাট কোহলি।
ভারতের তখন ম্যাচ জিততে চায় মাত্র ৫৩ রান। সামনে ৬ ওভার। অজি বোলারদের চাপের মুখে পড়ে ভারতীয় ক্রিকেটাররা। তখন নিজের ঝুলিতে ৬ রান নিয়ে ব্যাট করছেন হার্দিক পাণ্ডিয়া, বিরাট কোহলি অর্ধশত করে ম্যাচের অন্যতম নায়ক। এই অর্ধশত আজকের ম্যাচে ভারতের দ্বিতীয় কোনও ব্যাটস ম্যানের অর্ধশত। অপর দিকে আন্তর্জাতিক ক্রিকেটে অজিদের বিপক্ষে ৮ তম ৫০।
হাতে মাত্র ৩ টি ওভার ভারতীয় দলের। তখনও লড়ে যাচ্ছেন হার্দিক পাণ্ডিয়া ও বিরাট কোহলি। ৪ বলে ৫ রান দরকার। ৪৮ বল খেলে ৬৩ রান করে আউট হয়ে যান বিরাট। তখন ক্রিজে হার্দিক পাণ্ডিয়া ও দিনেশ কার্তিক। অজিরা চাপ বাড়াচ্ছে সবদিক দিয়ে। ফিল্ডিং, বোলিং, কিপিং দিয়ে চেপে ধরেছে ভারতীয় দলকে। তবুও মাটি কামড়ে লড়ল ভারত। নট আউট হার্দিক পাণ্ডিয়া ১৬ বল খেলে ২৫ ও দিনেশ কার্তিকের ১ বলে ১ রান করেন। শেষে ২ বলে ৪ রান দরকার হার্দিকের ব্যাট থেকে এল গালি ও স্লিপের পাস দিয়ে ৪ রান একবল থাকতেই অজি দের হারিয়ে লড়াইয়ের সমাধান করল টিম ইন্ডিয়া। বলার অপেক্ষা রাখে না, ১৯.৫ ওভারে ৪ উইকেট খুইয়ে ১৮৭ লক্ষ্যমাত্রা ছুঁয়ে কার্যত যুদ্ধ করেই ভারতীয় ক্রিকেটাররা ঘরে রাখল সিরিজ।




