India Blind Women Cricket Team, India vs Nepal Final | আবার বিশ্বচ্যাম্পিয়ন ভারত, দৃষ্টিহীনদের মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের দুর্দান্ত জয়

SHARE:

২১ দিন আগে হরমনপ্রীতদের বিশ্বজয়ের পর আবার ইতিহাস সৃষ্টি করল ভারত। দৃষ্টিহীনদের মহিলা ক্রিকেট বিশ্বকাপে ভারত অপরাজিত থেকে চ্যাম্পিয়ন। ম্যাচের সম্পূর্ণ বিবরণ, স্কোরকার্ড ও প্রতিক্রিয়া।

সুজয়নীল দাশগুপ্ত ★ নতুন দিল্লি : আন্তর্জাতিক মহিলা ক্রিকেটে ভারতীয়দের স্বপ্নময় যাত্রা যেন থামতেই চাইছে না। মাত্র তিনটি রবিবার আগে আইসিসি মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপে হরমনপ্রীত কৌররা (Harmanpreet Kaur)। যে গৌরব ছিনিয়ে এনেছিলেন, তার ঠিক ২১ দিন পর আবারও বিশ্ব মঞ্চে ভারতের ত্রিবর্ণ পতাকা উড়ল। এ বার চ্যাম্পিয়ন হল দৃষ্টিহীনদের মহিলা ক্রিকেট দল, Blind Women’s Cricket Team of India। প্রথমবার আয়োজিত এই টি-টোয়েন্টি বিশ্বকাপে জয়ের ট্রফি নিজেদের করে নিল ভারতীয় মহিলারা।

শ্রীলঙ্কায় অনুষ্ঠিত এই টুর্নামেন্টে ভারতীয় দল এমনভাবে আধিপত্য দেখিয়েছে যে পুরো বিশ্ব তাকিয়ে দেখেছে। পুরো প্রতিযোগিতায় অপরাজিত থেকে ভারতের এই দুর্দান্ত চ্যাম্পিয়ন হওয়া নিঃসন্দেহে ভারতীয় ক্রীড়াজগতের ইতিহাসে বিশেষ অধ্যায় হয়ে থাকবে। ফাইনালে নেপালকে মাত্র ৭ উইকেটে হারিয়ে ভারত বিশ্বচ্যাম্পিয়ন হয়।ফাইনালে টস জিতে ভারত ফিল্ডিং নেয়। নেপালকে ব্যাট করতে পাঠিয়ে শুরু থেকেই চাপ সৃষ্টি করেন ভারতীয় বোলাররা। নেপালের সারিতা ঘিমিরে (Sarita Ghimire) ৩৫ রান এবং বিমলা রায় (Bimla Rai) ২৬ রান করলেও দলকে বড় স্কোরে নিয়ে যেতে পারেননি। ২০ ওভারে ৫ উইকেটে নেপাল থামে ১১৪ রানে, যা টি-টোয়েন্টি ফাইনালের মানদণ্ডে খুব একটা কঠিন লক্ষ্য ছিল না।

ভারতের বোলারদের মধ্যে যমুনা রানি টুডু (Jamuna Rani Tudu) এবং অনু কুমারী (Anu Kumari) প্রতিজন একটি করে উইকেট নেন এবং ধারাবাহিকভাবে নেপালকে চাপে রাখেন। ভারতীয় বোলিং ইউনিটের নিয়ন্ত্রিত লাইন, লেংথই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।লক্ষ্য তাড়া করতে নেমে ভারতীয় ব্যাটাররা শুরু থেকেই আক্রমণাত্মক হয়ে খেলেন। ম্যাচের সেরা ইনিংসটি আসে ফুলা সরেনের (Phula Saren) মাত্র ২৭ বলে অপরাজিত ৪৪ রান, যেখানে ছিল ৪টি দুর্দান্ত চার। তাঁর সঙ্গেই করুণা কে (Karuna K) খেলেন ২৭ বলে ৪২ রানের ঝকঝকে ইনিংস। দুটি ইনিংস মিলেই ভারতকে মাত্র ১২.১ ওভারে জয়ের বন্দরে পৌঁছে দেয়। মাত্র ৩ উইকেট হারিয়ে ভারত ম্যাচ জিতে ট্রফি দখল করে।ভারতীয় দলের এই সাফল্যের পথও ছিল অত্যন্ত ঝলমলে। প্রথম ম্যাচে স্বাগতিক দেশ শ্রীলঙ্কাকে হারানো শুরু, তারপর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০৯ রানের বিশাল জয়, নেপালের বিরুদ্ধে দাপুটে ৮৫ রানে জয়, আমেরিকাকে হারানো হয় ১০ উইকেটে, এবং পাকিস্তানকে হারানো হয় ৮ উইকেটে। প্রতিটি ম্যাচেই ভারত দেখিয়েছে সংগঠিত, শক্তিশালী এবং আত্মবিশ্বাসী ক্রিকেট।

আরও পড়ুন : Rohit Sharma Virat Kohli Big Bash 2025, BBL Indian players | অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে রোহিত-কোহলি? টড গ্রিনবার্গের ইঙ্গিতে জল্পনায় তোলপাড় ক্রিকেট দুনিয়া

হরমনপ্রীত কৌরদের (Harmanpreet Kaur) বিশ্বজয়ের ঠিক পরপরই আর একটি আন্তর্জাতিক ট্রফি ঘরে তুলে ভারতীয় মহিলারা যেন প্রমাণ করলেন, মহিলা ক্রিকেটের নতুন যুগ এসে গিয়েছে, যেখানে ভারতের নাম সবথেকে উজ্জ্বল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনালে ৯ উইকেটে দুরন্ত জয়ের পরই বোঝা গিয়েছিল যে ভারত ফাইনালে বিশেষ কিছু করতে চলেছে। এবং সেই প্রত্যাশাকেই বাস্তবে রূপ দিলেন ফুলা, করুণা, যমুনারা। এই টুর্নামেন্ট বিশেষভাবে ঐতিহাসিক কারণ, এটি দৃষ্টিহীন মহিলা ক্রিকেটের প্রথম বিশ্বকাপ। তাই ভারতের চ্যাম্পিয়ন হওয়া শুধু শিরোপা জেতা নয়, এটি এক ঐতিহাসিক পথচলার সূচনা। ভারতের অধিনায়ক ম্যাচ শেষে বলেন, “এই জয়ের মাধ্যমে আমরা শুধু একটি ট্রফি জিতলাম না, বরং হাজার হাজার মেয়েকে স্বপ্ন দেখার সাহস দিলাম। ভারতকে গর্বিত করতে পেরে আমরা ধন্য।” নেপালের অধিনায়কও ভারতকে অভিনন্দন জানিয়ে বলেন, “ভারত আজ সব দিক থেকেই আমাদের চেয়ে ভালো ক্রিকেট খেলেছে। তাঁদের জয়ের যোগ্যতা নিয়েই এসেছে।” উল্লেখ্য যে, দর্শক, সংগঠক, ক্রিকেট বিশ্লেষকদের সকলেই ভারতীয় দলের এই অসাধারণ যাত্রাকে সাধুবাদ জানিয়েছেন। বিশ্ব ক্রিকেটের মানচিত্রে ভারতের মেয়েরা যে নতুন অধ্যায় লিখছেন, তা ভবিষ্যতের ক্রিকেটারদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Visitors throng Meity’s Pavilion and The Digital India Pavilion at 44th Trade Fair 2025, highlighting India’s commitment to building a safe, trusted, and inclusive AI ecosystem

Sasraya News
Author: Sasraya News

আরো পড়ুন