Hina Khan cancer recovery, Hina Khan Rocky Jaiswal | কাজের ডাক মিলছে না, আক্ষেপ হিনা খানের! ক্যানসার পর কেরিয়ারের নতুন লড়াই অভিনেত্রীর

SHARE:

স্তন ক্যানসার থেকে সেরে ওঠার পরও কাজের ডাক পাচ্ছেন না বলে আক্ষেপ হিনা খানের। জানালেন, যে কোনও প্রোজেক্টে তিনি কাজ করতে প্রস্তুত। Hina Khan says she is not getting work offers even after recovering from breast cancer, expresses willingness to take on any project.

পরিধি চক্রবর্তী ★ সাশ্রয় নিউজ ডেস্ক, মুম্বাই : মাত্র ৩৬ বছর বয়সেই স্তন ক্যানসারের মতো রোগের মুখোমুখি হয়েছিলেন জনপ্রিয় অভিনেত্রী হিনা খান (Hina Khan)। একসময় ধারাবাহিকের শীর্ষ অভিনেত্রীদের মধ্যে হিনার নাম ছিল প্রথম সারিতে।

স্তন ক্যানসার থেকে সেরে ওঠার পরও কাজের ডাক পাচ্ছেন না বলে আক্ষেপ হিনা খানের। জানালেন, যে কোনও প্রোজেক্টে তিনি কাজ করতে প্রস্তুত।Hina Khan says she is not getting work offers even after recovering from breast cancer, expresses willingness to take on any project.
হিনা খান। ছবি : সংগৃহীত

‘বিগ বস’ (Bigg Boss) ও ‘খতরোঁ কে খিলাড়ি’ (Khatron Ke Khiladi)-এর মতো রিয়্যালিটি শোতে অংশ নিয়ে বাড়িয়েছিলেন জনপ্রিয়তা। কিন্তু ২০২৪ সালে হঠাৎ ক্যানসার ধরা পড়ার পর সমস্ত শুটিং ও কাজ তাঁকে একেবারে বন্ধ করে দিতে হয়। চিকিৎসা, কেমোথেরাপি ও সার্জারির লম্বা প্রক্রিয়া হিনাকে শারীরিকভাবে দুর্বল করলেও মানসিকভাবে কখনও হার মানাননি। হিনা তাঁর চিকিৎসার প্রতিটি ধাপ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন, যাতে অন্যরা তাঁর লড়াই দেখে অনুপ্রাণিত হয়। নিজে হাতে মাথার রেশমি চুল কেটে ফেলা থেকে শুরু করে, ক্যাথিটার হাতে হাসপাতালের করিডোরে হেঁটে যাওয়া, সব মুহূর্তের ভিডিও তিনি শেয়ার করেছেন ভক্তদের সঙ্গে। শুধু তা-ই নয়, অসুস্থতার মাঝেই দীর্ঘদিনের সঙ্গী, প্রেমিক রকি জয়সওয়ালকে (Rocky Jaiswal) তিনি বিয়ে করেছেন।

হিনা খান ও রকি জয়সওয়াল। ছবি: সংগৃহীত

বর্তমানে হিনা ছোটপর্দায় ফিরেছেন রকির সঙ্গে জুটি বেঁধে, একটি রিয়্যালিটি শো ‘পতি পত্নী অউর পঙ্গা’ (Pati Patni Aur Panga)-তে। শোনা যায়, এই শো-তে অংশগ্রহণ করতেই নাকি তাঁরা তাড়াহুড়া করে বিয়ের সিদ্ধান্ত নেন।

হিনা খান ও রকি জয়সওয়াল বিয়ে রেজিস্ট্রেশন। ছবি : সংগৃহীত

তবে কাজের দিক থেকে এখনও তাঁর হাতে খুব বেশি প্রজেক্ট নেই, তা নিয়ে অভিনেত্রীর আক্ষেপ রয়েছে। সম্প্রতি একটি সাক্ষাৎকারে হিনা খান বলেন, “আমি এখন অনেকটাই সুস্থ। কিন্তু আমার মনে হচ্ছে কেউ আমাকে কাজের জন্য ডাকছে না। সরাসরি কেউ বলেনি যে আমি পুরোপুরি সুস্থ নই, কিন্তু আমি বুঝতে পারছি, অনেকে আমার অসুস্থতার কথা ভেবে দ্বিধায় পড়ছে।” তিনি আরও যোগ করেন, “আমি তাঁদের দোষ দিচ্ছি না। আমিও যদি তাঁদের জায়গায় থাকতাম, হয়ত ভাবতাম কাজের আগে। কিন্তু আমি এখন অডিশন দিতেও প্রস্তুত। গত এক বছরে কেউ আমাকে ডাকেনি।”

স্তন ক্যানসার থেকে সেরে ওঠার পরও কাজের ডাক পাচ্ছেন না বলে আক্ষেপ হিনা খানের। জানালেন, যে কোনও প্রোজেক্টে তিনি কাজ করতে প্রস্তুত।Hina Khan says she is not getting work offers even after recovering from breast cancer, expresses willingness to take on any project.
অভিনেত্রী হিনা খান ও রকি জয়সওয়ালের বিয়ের ছবি। ছবি : সংগৃহীত

অভিনেত্রীর আরও বলেন, তিনি সব ধরণের চরিত্রে কাজ করতে প্রস্তুত, “আমি যে কোনও ধরনের প্রজেক্ট করতে রাজি। দয়া করে আমাকে ডাকুন।” তাঁর এই খোলামেলা বক্তব্যে বোঝা যায়, অসুস্থতা থেকে সেরে ওঠার পরও বিনোদন জগতে ফিরে আসা কতটা কঠিন হতে পারে।

স্তন ক্যানসার থেকে সেরে ওঠার পরও কাজের ডাক পাচ্ছেন না বলে আক্ষেপ হিনা খানের। জানালেন, যে কোনও প্রোজেক্টে তিনি কাজ করতে প্রস্তুত।Hina Khan says she is not getting work offers even after recovering from breast cancer, expresses willingness to take on any project.
হিনা খান ও রকি জয়সওয়াল। ছবি : সংগৃহীত

হিনার অভিনয়জীবন শুরু হয়েছিল জনপ্রিয় ধারাবাহিক ‘রিশতা ক্যায়া কেহলাতা হ্যায়’ (Yeh Rishta Kya Kehlata Hai)-তে। এরপর তিনি অভিনয় করেছেন ‘কসৌটি জিন্দগি কে ২’ (Kasautii Zindagii Kay 2)-তেও। পাশাপাশি রিয়্যালিটি শো-তে তাঁর উপস্থিতি তাঁকে টেলিভিশনের অন্যতম পরিচিত মুখে পরিণত করেছে।

স্তন ক্যানসার থেকে সেরে ওঠার পরও কাজের ডাক পাচ্ছেন না বলে আক্ষেপ হিনা খানের। জানালেন, যে কোনও প্রোজেক্টে তিনি কাজ করতে প্রস্তুত।Hina Khan says she is not getting work offers even after recovering from breast cancer, expresses willingness to take on any project.
হিনা খান। ছবি : সংগৃহীত

বর্তমানে ‘পতি পত্নী অউর পঙ্গা’-তে তাঁর সঙ্গে রয়েছেন দেবলীন বন্দ্যোপাধ্যায় (Debleena Banerjee)-গুরমিত চৌধুরি (Gurmeet Choudhary), রুবিনা দিলাইক (Rubina Dilaik)-অভিনব শুক্ল (Abhinav Shukla), অভিকা গোর (Avika Gor)-মিলিন্দ চন্দওয়ানি (Milind Chandwani), স্বরা ভাস্কর (Swara Bhasker)-ফাহাদ আহমেদ (Fahad Ahmad) প্রমুখ। এখন দেখা যাক, হিনা খান আবার কত দ্রুত ধারাবাহিক বা বড় প্রোজেক্টে ফিরতে পারেন। তাঁর ভক্তদের আশা, শিগগিরই তাঁকে আরও নতুন চরিত্রে দেখা যাবে, আর তাঁর এই লড়াই অন্যদের জন্যও হয়ে উঠবে অনেক বড় অনুপ্রেরণা।

সব ছবি: সংগৃহীত
আরও পড়ুন : Ranbir Kapoor Deepika relationship | রণবীরের এক বাক্যে ফাঁস দীপিকার ‘রাগী’ সত্তা, রাগে ফোন ভেঙে ফেলেন দীপিকা পাড়ুকোন

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন