Healthy Relationship Tips: টেকসই সম্পর্কের জন্য জরুরি টিপস

SHARE:

Sexual wellness and relationships | শরীর যখন নিভে যায়! যৌনতায় 'লোডশেডিং' হলে কীভাবে সাড়া দেবে মন ও দেহ? কীভাবে আলো জ্বালবেন? জানালেন বিশেষজ্ঞরা

তনুজা বন্দ্যোপাধ্যায়সাশ্রয় নিউজ ডেস্ক : ভালবাসা সম্পর্কের প্রথম ধাপ মাত্র। প্রেমের আবেগ যতই গভীর হোক না কেন, সেটি যদি যত্ন, বোঝাপড়া আর বিশ্বাসে লালিত না হয়, তবে সম্পর্ক সহজেই ভেঙে পড়তে পারে। আধুনিক জীবনের ব্যস্ততা, চাপ আর অনিশ্চয়তার মাঝে সম্পর্ককে টিকিয়ে রাখা তাই সহজ নয়। তবে বিশেষজ্ঞরা বলছেন, কয়েকটি সহজ কিন্তু জরুরি বিষয় মেনে চললেই একটি সম্পর্ক দীর্ঘস্থায়ী ও সুখী হতে পারে। মনোবিশ্লেষক রচনা দত্ত বলছেন, “সুস্থ সম্পর্ক আসলে প্রতিদিনের ছোট ছোট অভ্যাস দিয়ে তৈরি হয়। অনেকেই মনে করেন, ভালবাসা একবার জন্ম নিলেই সেটা আজীবন টিকে যাবে। কিন্তু বাস্তব অন্যরকম। প্রতিদিন নতুন করে সম্পর্ককে বাঁচাতে হয়।”

সম্পর্ককে গভীর করতে সাহায্য করে মনের সংযোগ বা ইমোশনাল ইনটিমেসি। আপনি যদি চান, আপনার জীবনসঙ্গী হোক সেই মানুষ, যিনি আপনাকে সবচেয়ে ভাল চেনেন, তবে আপনাকেও সেই চেষ্টায় নিজেকে উজাড় করে দিতে হবে। শুধু দৈনন্দিন কথাবার্তা নয়, একে অপরের ভয়, কষ্ট, আনন্দ, স্বপ্ন, সবকিছু ভাগ করে নিতে হবে। তবেই দু’জনের মধ্যে তৈরি হবে এক অকাট্য মানসিক বন্ধন
ছবি: সংগৃহীত

এই প্রেক্ষাপটেই সম্পর্ক মজবুত রাখার জন্য দশটি কার্যকরী উপায় নিয়ে আলোচনা করা যাক।খোলামেলা কথা বলা অপরিহার্য। কোনও সমস্যা যতই ছোট মনে হোক, তা গোপন রাখলে ভুল বোঝাবুঝি তৈরি হয়। খোলামেলা আলোচনা সমস্যার সমাধান তো করে-ই, পাশাপাশি সম্পর্কের আস্থা আরও দৃঢ় করে। সম্পর্ক বিশেষজ্ঞ অমিতাভ সেন বলেন, “যেখানে কথা বলা বন্ধ, সেখানেই সম্পর্কের মৃত্যু শুরু হয়।”

সম্পর্ককে গভীর করতে সাহায্য করে মনের সংযোগ বা ইমোশনাল ইনটিমেসি। আপনি যদি চান, আপনার জীবনসঙ্গী হোক সেই মানুষ, যিনি আপনাকে সবচেয়ে ভাল চেনেন, তবে আপনাকেও সেই চেষ্টায় নিজেকে উজাড় করে দিতে হবে। শুধু দৈনন্দিন কথাবার্তা নয়, একে অপরের ভয়, কষ্ট, আনন্দ, স্বপ্ন, সবকিছু ভাগ করে নিতে হবে। তবেই দু’জনের মধ্যে তৈরি হবে এক অকাট্য মানসিক বন্ধন
ছবি: সংগৃহীত

একসঙ্গে সময় কাটানোর অভ্যাস গড়ে তুলতে হবে। ব্যস্ত জীবনে হয়ত প্রতিদিন অনেকটা সময় পাওয়া যায় না, কিন্তু একসঙ্গে বসে খাওয়া বা হেঁটে বেড়ানোই যথেষ্ট। এই সময়টা সম্পর্কের উষ্ণতা ধরে রাখে।
>ছোট ছোট সারপ্রাইজ সম্পর্ককে আরও প্রাণবন্ত করে। প্রিয়জনকে কোনও অপ্রত্যাশিত উপহার দেওয়া বা হঠাৎ দেখা করতে যাওয়া সঙ্গীর মনে বিশেষ আনন্দ জাগায়। বিশেষজ্ঞরা বলেন, এই ছোট মুহূর্তগুলোই আসলে দীর্ঘ সম্পর্কের শক্তি হয়ে ওঠে।
>একে অপরের প্রতি সম্মান বজায় রাখা জরুরি। কোনও সম্পর্কেই অপমান বা হেয় করা সহনীয় নয়। মনোবিদ ইরা চক্রবর্তী বলছেন, “যেখানে সম্মান নেই, সেখানে ভালবাসাও ধীরে ধীরে মরে যায়।”

সম্পর্ককে গভীর করতে সাহায্য করে মনের সংযোগ বা ইমোশনাল ইনটিমেসি। আপনি যদি চান, আপনার জীবনসঙ্গী হোক সেই মানুষ, যিনি আপনাকে সবচেয়ে ভাল চেনেন, তবে আপনাকেও সেই চেষ্টায় নিজেকে উজাড় করে দিতে হবে। শুধু দৈনন্দিন কথাবার্তা নয়, একে অপরের ভয়, কষ্ট, আনন্দ, স্বপ্ন, সবকিছু ভাগ করে নিতে হবে। তবেই দু’জনের মধ্যে তৈরি হবে এক অকাট্য মানসিক বন্ধন
ছবি : প্রতীকী

বিশ্বাস। প্রতিশ্রুতি ভঙ্গ করা বা মিথ্যা বলা সম্পর্ককে ধ্বংসের দিকে ঠেলে দেয়। বিশ্বাসই সম্পর্কের প্রধান স্তম্ভ।
>পার্টনারকে ব্যক্তিগত স্পেস দেওয়া উচিত। সব সময় একসঙ্গে থাকার চেষ্টা অনেক সময় সম্পর্ককে ক্লান্ত করে ফেলে। সঙ্গীর নিজের মতো সময় কাটানোর প্রয়োজন হলে তা সম্মান করা উচিত।
>সাফল্য ভাগ করে নেওয়া শিখতে হবে। একে অপরের অর্জনে গর্বিত হওয়া এবং সেটা প্রকাশ করা সম্পর্কের উষ্ণতা বাড়ায়।
>সমস্যার সময়ে দোষারোপ না করে সমাধানের দিকে মনোযোগী হওয়া প্রয়োজন। “তুমি দোষী” বলার চেয়ে “আমরা কীভাবে সমাধান করব” এই ভাবনা সম্পর্ককে টিকিয়ে রাখে।

সম্পর্ককে গভীর করতে সাহায্য করে মনের সংযোগ বা ইমোশনাল ইনটিমেসি। আপনি যদি চান, আপনার জীবনসঙ্গী হোক সেই মানুষ, যিনি আপনাকে সবচেয়ে ভাল চেনেন, তবে আপনাকেও সেই চেষ্টায় নিজেকে উজাড় করে দিতে হবে। শুধু দৈনন্দিন কথাবার্তা নয়, একে অপরের ভয়, কষ্ট, আনন্দ, স্বপ্ন, সবকিছু ভাগ করে নিতে হবে। তবেই দু’জনের মধ্যে তৈরি হবে এক অকাট্য মানসিক বন্ধন
ছবি: প্রতীকী

অতীত টেনে আনা থেকে বিরত থাকতে হবে। পুরনো ভুল বা ব্যর্থতা বারবার মনে করালে সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হয়। বরং বর্তমানে ফোকাস করা উচিত।
>হাসি-মজা বজায় রাখতে হবে। একসঙ্গে রসিকতা, আড্ডা আর আনন্দের মুহূর্ত ভাগ করে নেওয়াই সম্পর্ককে হালকা ও প্রাণবন্ত রাখে।

Sexual wellness and relationships | শরীর যখন নিভে যায়! যৌনতায় 'লোডশেডিং' হলে কীভাবে সাড়া দেবে মন ও দেহ? কীভাবে আলো জ্বালবেন? জানালেন বিশেষজ্ঞরা
ছবি : প্রতীকী

অভিজ্ঞতা বলছে, সম্পর্ক টিকিয়ে রাখতে বড়সড় আয়োজনের প্রয়োজন নেই। বরং ছোট ছোট যত্ন, ধৈর্য আর প্রতিদিনের ভালবাসাই দীর্ঘস্থায়িত্ব আনে।মনোবিদ তৃষা মুখার্জি বলেন, “ভালবাসা কোনও স্থির জিনিস নয়। প্রতিদিনই তাকে নতুন করে গড়ে তুলতে হয়। যত্ন, বোঝাপড়া আর আস্থা থাকলেই সম্পর্ক সত্যিকারের শক্তি পায়।” আসলে, প্রেম থেকে পার্টনারশিপ, এই যাত্রা সহজ নয়। কিন্তু এই ছোট টিপসগুলো মেনে চললে দেখা যাবে, সম্পর্ক শুধু টিকছেই না, বরং সময়ের সঙ্গে আরও গভীর ও সুন্দর হয়ে উঠছে।

সব ছবি : প্রতীকী ও সংগৃহীত
আরও পড়ুন : Priyanka Chopra relationship news | নিকের আগে প্রিয়াঙ্কার অজানা অধ্যায়: প্রহ্লাদ কক্কড়ের বিস্ফোরক মন্তব্য

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন