Hariyana CM Nayab Singh Saini : হরিয়ানার নতুন মুখ্যমন্ত্রী হলেন নায়ার সিং সাইনি

SHARE:

সাশ্রয় নিউজ ★ নতুন দিল্লি : হরিয়ানার নতুন মুখ্যমন্ত্রী হলেন, নায়ার সিং সাইনি (Nayar Singh Saini)। আসন্ন লোকসভা ভোটের আগেই আচমকা হরিয়ানার মুখ্যমন্ত্রী বদল করল বিজেপি। বিজেপি শাসিত হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টরকে (Manohar Lal Khattar) সরিয়ে দেয় শাসক দল। তাঁর জায়গায় নতুন মুখ্যমন্ত্রী হলেন নায়ার সিং সাইনি। তিনি হরিয়ানায় বিজেপি’র রাজ্য সভাপতি ছিলেন। সাইনি কুরুক্ষেত্রের সাংসদ। এবং মনোহর লাল খাট্টর তাঁর রাজনৈতিক গুরু হিসেবে রাজনীতিতে পরিচিত। রাজনৈতিক ওয়াকিবহাল মহলের মতে, কৃষক আন্দোলনে জেরবার হরিয়ানার শাসক দল। অন্যদিকে লোকসভা ভোটের অল্প সময় পরেই বিধানসভা নির্বাচন রাজ্যটিতে। সেখানে সাইনিকে মুখ্যমন্ত্রীর আসনে বসিয়ে ওবিসি ভোটব্যাঙ্কের নিজেদের দিকে টানতে চায় বিজেপি। সূত্রের অনেকের মতে, বর্ষীয়ান নেতা মনোহর সিং খট্টরকে সরিয়ে তুলনায় কমবয়েসী সাইনিকে মুখ্যমন্ত্রীর আসনে বসালেন বিজেপি’র  কেন্দ্রীয় নেতৃত্ব। বিগত অতীতেও রাজস্থানের বসুন্ধরা রাজে, মধ্যপ্রদেশের শিবরাজ সিং চৌহান, এবং ছত্রিশগড়ে রমন সিং-এর মতো বর্ষীয়াণ নেতাকে  সরাতে দেখা যায়। এরপর সেই ধারা মেনেই মনোহর লাল খাট্টরকেও মুখ্যমন্ত্রীত্ব থেকে সরানো হয় বলেই উল্লেখ। মঙ্গলবার মনোহর লাল খাট্টর রাজ্যপালের কাছে পদত্যাগপত্র পেশ করেন। -সংগৃহীত ছবি 

আরও খবর : Post Editorial : সময়ের থেকে বেরিয়ে মানুষের ঘরে রাজনীতি

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন