উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে তৃণমূল ছাত্রপরিষদের গো ব্যাক স্লোগান রাজ্যপালকে
সাশ্রয় নিউজ ★ শিলিগুড়ি : উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোসকে দেখে গো ব্যাক স্লোগান দিল তৃণমূল ছাত্রপরিষদ। আজ সকাল ১০ টা নাগাদ রাজ্যপালের কনভয় বিশ্ববিদ্যালয়ের মূল দরজার কাছে পৌঁছতেই আগে থেকে জড়ো হয়ে থাকা তৃণমূল ছাত্রপরিষদ সদস্যরা বিক্ষোভ দেখান। স্লোগান দেন, গো ব্যাক। এ-প্রসঙ্গে রাজ্যপাল বোস বলেন, “প্রতিবাদ-বিক্ষোভ দেখানো গণতান্ত্রিক অধিকার। কেউ গো ব্যাক স্লোগান দিতেই পারেন।” তিনি আরও বলেন, “বাস্তবে কী চলছে, তাই জানতে এসেছি।’’ উল্লেখ্য, রাজ্যের ১৩ টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিয়ে বৈঠক রাজ্যপালের। সূত্রের খবর, সেই বৈঠক বানচাল করার পরিকল্পনার খবর পান রাজ্যপাল। এবং খবর পেয়েই উত্তরবঙ্গে পৌঁছন সস্ত্রীক রাজ্যপাল।
-ফাইল চিত্র




