Girl Set Ablaze : ঘুমন্ত তরুণীর গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ প্রাক্তন প্রেমিকের বিরুদ্ধে  

SHARE:

ঘুমন্ত তরুণীর গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ প্রাক্তন প্রেমিকের বিরুদ্ধে 

সাশ্রয় নিউজ : গত আগস্ট মাসে এমনি একটি ঘটনার সাক্ষী  দুমকা। সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটল সেই দুমকাতেই। ঘুমন্ত তরুণীর গায়ে আগুন জ্বেলে দেওয়ার অভিযোগ উঠল প্রাক্তন প্রেমিকের বিরুদ্ধে। প্রাক্তন প্রেমিক ২২ বছরের ওই তরুণীকে বিয়ের প্রস্তাব দেয়। সেই প্রস্তাবে রাজি হননি তরুণী। তারপরই ওই প্রাক্তন প্রেমিক পেট্রোল ঢেলে আগুন জ্বেলে দেয় ঘুমন্ত তরুণীর গায়ে। আগুনে আক্রান্ত ওই তরুণীকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় একটি মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে দ্রুত স্থানান্তরিত করা হয় ঝাড়খণ্ডের রাঁচির রাজেন্দ্র ইন্সটিটিউট অব মেডিক্যাল সায়েন্সে। রাঁচির ওই হাসপাতালেই শেষ তিনি নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানা গিয়েছে। আরও জানা গিয়েছে, তরুণী মৃত্যুর আগে হাসপাতালে পুলিশকে জবানবন্দীতে বলেছেন, তাঁকে খুনের হুমকি দিতেন যুবক। সে যখন ঘুমাচ্ছিলেন ওই যুবকই শুক্রবার রাতে তার গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেন।

ঝাড়খণ্ডের জারামুণ্ডির ভরতপুর নামে একটি গ্রামে মামার বাড়িতে থাকতেন তরুণী। শিশু বয়স থেকেই মামাবাড়িতেই বড় হয়েছেন। সুত্রের খবর, অভিযুক্ত যুবকের সঙ্গে মামাবাড়িতে থাকতেই আলাপ হয়েছিল।

তরুণীর জবানবন্দীর ভিত্তিতে অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মৃতার পরিবার যুবকের কঠোর শাস্তি দাবি করেছেন।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন